আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিপিএলের বিলম্বিত চমক ‘হীরাখচিত ট্রফি’, দাম ২৫ হাজার ডলার

admin27-12-2025 11:41:52 AMদেখেছেন 132 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিপিএলের বিলম্বিত চমক ‘হীরাখচিত ট্রফি’, দাম ২৫ হাজার ডলার

২৪ঘণ্টা অনলাইন : যদি বলা হয় শূন্য হাতে শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর; তাহলে কি বড্ড ভুল হবে? হওয়ার কথা নয়। কোটি-কোটি টাকার টুর্নামেন্ট শুরু হলো অথচ অফিসিয়াল ফটোসেশন হয়নি, না হয়েছে টুর্নামেন্টের আগে ক্যাপ্টেনন্স মিট।২৬ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের উদ্বোধনীতে ছিল কিছুটা রঙ। কিন্তু প্রচার ও প্রসারের জন্য দেখা যায়নি কিছুই। মনে হচ্ছিল আয়োজকদের প্রস্তুতিও নেই।কড়া সমালোচনা যখন চারদিক থেকে আসছিল, তখনই বিপিএল গভর্নিং কাউন্সিল এক চমক নিয়ে হাজির করল। বিলম্বে হলেও তারা জানাল, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হচ্ছে দামি ট্রফি। চড়া মূল্যের ট্রফিটি টুর্নামেন্টের মাঝামাঝি হাতে পাবে বিসিবি।

গভর্নিং কাউন্সিলের তথ্য অনুযায়ী, আকর্ষণীয় ব্যাপার হচ্ছে- এই প্রথমবারের মতো হীরাখচিত ট্রফি আসছে বিপিএলের জন্য। আর ট্রফিটি বাবদ বিসিবিকে গুনতে হচ্ছে ২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৩০ লাখ টাকারও বেশি। সেই সঙ্গে শিপিং খরচ ও কাস্টমস মিলিয়ে আরো ৫ লাখ টাকার মতো খরচ হচ্ছে।

বিসিবি সহাসভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘আগের ট্রফিটা তো অনেক দিন চলেছে। আমরা বদল আনতে চেয়েছি। দিস ইজ এক্সিলেন্ট ট্রফি। দুটি ট্রফি আনছি আমরা। একটি দিয়ে দেব (চ্যাম্পিয়ন দলকে), আরেকটি রেখে দেব বিসিবিতে।”‘‘যে ট্রফিটা আগে ছিল, ওটা অনেক গতানুগতিক ট্রফি। ওটা বদলে নতুন একটা ট্রফি আনা হয়েছিল, তবে তা নট আপ টু দা মার্ক। সেজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই আমাদের হাতে আসবে.” যোগ করেন তিনি।

বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন ট্রফির দামও প্রকাশ করে দিয়েছেন। তিনি বলেছেন, “বিপিএলের যে ট্রফিটা অর্ডার করা হয়েছে, ওটা ডায়মন্ড স্টাডেড (হীরাখচিত) ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার দাম। ওটা পেতে আমাদের একটু দেরি হচ্ছে। তবে ট্রফিটা দেখে আপনাদের ভালো লাগবে।”

রং ছড়িয়ে আর বেলুন উড়িয়ে উদ্বোধন হয়েছে বিপিএলের নতুন আসরের। উদ্বোধনের আগে শহীদ শরিফ ওসমান হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। প্রথম দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়।