আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দীপিকার আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানালেন কিয়ারা

admin26-12-2025 12:49:27 PMদেখেছেন 132 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দীপিকার আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানালেন কিয়ারা

২৪ঘণ্টা অনলাইন : মা হওয়ার পর কর্মজীবন ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। দীপিকা পাড়ুকোনের দিনে আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানিয়ে কিয়ারা বলেন, অতিরিক্ত কাজের চাপ বা ‘বার্নআউট’ কোনো শিল্পেই কারও জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।গত জুলাইয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কন্যাসন্তান সারায়াহর মা হন কিয়ারা। মাতৃত্বের পর প্রথম সাক্ষাৎকারে তিনি কাজের সময়, মানসিক সুস্থতা ও নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেছেন।

ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘বার্নআউট কোনো শিল্পেই কারও উপকারে আসে না।’ তাঁর মতে, মানসিক সুস্থতার ভিত্তি দাঁড়িয়ে আছে তিনটি বিষয়ের ওপর—মর্যাদা, ভারসাম্য ও সম্মান। ক্লান্তি আর মানসিক চাপ কাটানোর সবচেয়ে সহজ উপায় কী—এই প্রশ্নে হাসতে হাসতে কিয়ারা বলেন, ‘ঘুমের মধ্যে সারায়াহর খিলখিল হাসির শব্দ।’

কিয়ারার এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে কয়েক মাস আগে ঘটে যাওয়া একটি বিতর্কের প্রেক্ষাপটে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনকে নাকি বাদ দেওয়া হয়েছিল। একই সময়ে তিনি নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকেও সরে দাঁড়ান বলে খবর ছড়ায়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন নতুন মায়েদের জন্য চলচ্চিত্রশিল্পে আট ঘণ্টা কাজের শিফট চালুর পক্ষে সরব হন। চলতি বছরের অক্টোবরে সিএনবিসি টিভি১৮–কে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলেন তিনি। দীপিকার ভাষায়, ‘শুধু আমি একজন নারী বলেই যদি এটাকে বাড়াবাড়ি মনে হয়, তাহলে সেটাই হোক। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতীয় চলচ্চিত্রশিল্পে বহু পুরুষ সুপারস্টার বহু বছর ধরেই দিনে আট ঘণ্টা কাজ করছেন, আর সেটা কখনো শিরোনাম হয়নি।’

দীপিকা আরও বলেন, বহু পুরুষ অভিনেতা বছরের পর বছর সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিনই কাজ করেন এবং সপ্তাহান্তে কাজ করেন না—যা ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত বাস্তবতা। মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কিয়ারা বলেন, ‘মা হওয়ার পর এক মুহূর্তে আমার মনে হয়েছিল—এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’ তিনি আরও যোগ করেন, ‘নিজের শরীরকে সব সময় সম্মান করা জরুরি। কাজের জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু মা হওয়া জীবনের এক বিশেষ অধ্যায়, এখন সেটাই উপভোগ করছি।’

সবশেষ কিয়ারা আদভানিকে দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। সামনে তিনি অভিনয় করবেন প্যান–ইন্ডিয়ান ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস’-এ, যেখানে তাঁর সঙ্গে থাকছেন যশ ও নয়নতারা।

দীপিকার আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানালেন কিয়ারা | ২৪ঘণ্টা