আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ওভারে ৫ উইকেট নিয়ে প্রিয়ান্দানার চমক

admin24-12-2025 12:42:30 AMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ওভারে ৫ উইকেট নিয়ে প্রিয়ান্দানার চমক

২৪ঘণ্টা  অনলাইন : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক ক্রিকেটে ওভারে ৫ উইকেট এই প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দুবার ঘটেছে। বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন এবং ভারতের অভিমন্যু মিঠুন এমন কীর্তি করেন। 

আল-আমিন ২০১৩-১৪ মৌসুমে সিলেটে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে ৫ উইকেট নেন। অন্যদিকে অভিমন্যু মিঠুন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ইউকেটে ৫ উইকেট পেয়েছিলেন।

মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ২৮ বছর বয়সী প্রিয়ান্দানা গড়েছেন ইতিহাস। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। জবাব দিতে নেমে ১৫ ওভারে ১০৬ রান করে কম্বোডিয়া। এরপর ১ ওভারেই ম‌্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়ান্দানা। 

ওভারের প্রথম ৩ বলে হ‌্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বল ছিল ডট। ওভারের শেষ ২ বলে তার ঝুলিতে আবারও উইকেট যুক্ত হয়। মাঝে তিনি একটি ওয়াইড দেন। তাতেই হয়ে যায় বিশ্ব রেকর্ড। প্রিয়ান্দানার দারুণ বোলিংয়ে ৬০ রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া।