আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির শীর্ষ লিগের ম্যাচ

Tania Jaha23-12-2025 04:39:02 PMদেখেছেন 109 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির শীর্ষ লিগের ম্যাচ

২৪ ঘণ্টা অনলাইন : ইতালির শীর্ষ লিগ দিয়ে প্রথমবার দেশের বাইরে কোনো ইউরোপিয়ান লিগ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে এসি মিলান ও কোমোর ম্যাচটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানিয়েছে সিরি আ। ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগা ম্যাচও স্পেনের বাইরে মায়ামিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও উয়েফার অনুমোদন পাওয়া ম্যাচটি অক্টোবরে বাতিল করা হয়।

৬ ফেব্রুয়ারি সান সিরোয় শীতকালীন অলিম্পিকের উদ্বোধন। এ কারণে দুই দিন পর মিলানের হোম ম্যাচটি সেখান থেকে সরে নেওয়া হয়েছিল পার্থে। তবে আর্থিক ঝুঁকি ও শেষ মুহূর্তের জটিলতায় সেখানে ম্যাচ আয়োজন অসম্ভব বললেন সিরি আ প্রেসিডেন্ট। ইতালিয়ান শীর্ষ লিগের প্রধান এজিও সিমোনেলি জানান, এশিয়ার ফুটবল সংস্থার ক্রমবর্ধমান অগ্রহণযোগ্য দাবির প্রেক্ষিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার ও সিরি আ ফুটবল লিগ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যাচটি পার্থে আয়োজন করার পরিকল্পনা বাতিল করেছে। এশিয়ান ম্যাচ অফিসিয়াল নিয়োগ দেওয়াসহ এএফসি বিভিন্ন শর্ত দিয়ে পরিস্থিতি জটিল করে তোলে। তবুও সিমোনেলি এই সপ্তাহে জানান, ম্যাচ পরিকল্পনা অনুযায়ী হবে। শেষ পর্যন্ত এই পরিকল্পনা আলোর মুখ দেখল না।

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির শীর্ষ লিগের ম্যাচ | ২৪ঘণ্টা