আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

তৌসিফের ডেডিকেশনের প্রেমে পড়েছি : নীলা

Tania Jaha25-11-2025 06:56:07 PMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তৌসিফের ডেডিকেশনের প্রেমে পড়েছি : নীলা

২৪ ঘন্টা অনলাইন : প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা। তাদের অভিনীত নাটকটির নাম 'ফার্স্ট লাভ'। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসে সহ-অভিনেতা তৌসিফকে নিয়ে অকপট প্রশংসা করলেন নীলা। নীলা বলেন, ‘তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশন-এর প্রেমে পড়ে গিয়েছি। এককথায় তিনি অসাধারণ একটা মানুষ। যখন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে মনে হচ্ছিল আর পারছি না, তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলছেন, 'হ্যাঁ এটা করো, এটা করো, এটা করো,' এরপর আমার শট। আচ্ছা ঠিক আছে, নামাজটাও সুন্দরমতো মেইনটেইন করছিলেন। আমার মনে হয়, আসলে এই জিনিসগুলোর প্রেমে এখানে প্রত্যেকেই পড়ে গেছে।’

তৌসিফকে 'অ্যামেজিং পার্সন' হিসেবে আখ্যা দিয়ে নীলা আরও বলেন, ‘আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কীভাবে বা একটা মানুষ কিরকম হতে পারে। কিন্তু তৌসিফ ভাইয়া, আমি বলব যে, অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয় যে তার যে ডেডিকেশন বা পেশেন্স, সেটার প্রেমে নতুন করে পড়েছি।’ 'ফার্স্ট লাভ' প্রসঙ্গে নীলা জানান, এটাই তার প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়। তার কথায়, ‘প্রথম কাজ, ফার্স্ট লিডিং অ্যাক্ট্রেস মনে হচ্ছে, ওয়াও! ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। এখন নায়িকা পুরোপুরি হতে পারছি কিনা, সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে। কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে সবসময় চিন্তাই করতাম যে, না, করলে নায়িকার ক্যারেক্টার করব আর না হলে কিছু করব না।’

এই কাজের গুরুত্ব তুলে ধরে নীলা বলেন, ‘গুড থিং ইজ শুধু লিড রোলের ক্যারেক্টার না, একটা ভালো টিম-এর সাথে একটা ভালো কাজ হয়েছে। অ্যান্ড আবারও আমি বললাম যে, ফার্স্ট লাভ ভোলার মতো যেহেতু না, আমার মনে হয় আমি ভুলতে পারব না যেহেতু আমার প্রথম কাজ।’ দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন, কিন্তু প্রথম কাজ, প্রথম। তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন, আপনারা সবাই উইটনেস আমার প্রথম কাজের, ফার্স্ট লাভ-এর। অ্যান্ড ইনশাআল্লাহ আমার অডিয়েন্স যারা আছেন বা আমাদের যারা অডিয়েন্স যারা দেখবেন, তাদেরও প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যাবে বা মনে থাকবে যে, না, একটা কাজ ছিল যেটার নাম ছিল ফার্স্ট লাভ। থ্যাংক ইউ।’