আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

Tania Jaha25-11-2025 04:35:06 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

২৪ ঘণ্টা অনলাইন : নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বছর এ নিয়ে তৃতীয়বার ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন তিনি। ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে। গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।

এর আগে খবর ছিল, চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বরতে নয়াদিল্লি সফর করবেন। তবে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন। ইসরায়েলে নেতানিয়াহুর এই সফরকে অনেকেই বিশ্বরাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখছেন। গত জুলাইয়ে তার দল লিকুদ পার্টি প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ছিল। তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতারে তুলে ধরতে এই প্রচারণা চালানো হয়। ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে নেতানিয়াহুই দেশটির অপরিহার্য নেতা— মূলত এমন ভাবমূর্তিই জোরালো করতে চেয়েছে তার রাজনৈতিক শিবির। প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি গিয়েছিলেন ইসরায়েল সফরে। সেটিই ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। এছাড়া দুই নেতার ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও ইসরায়েলের সংবাদমাধ্যমে বরাবরই আলোচনা চলে আসছে।

তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু | ২৪ঘণ্টা