আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন পাকিস্তান

admin24-11-2025 12:26:41 AMদেখেছেন 103 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন পাকিস্তান

২৪ঘণ্টা  অনলাইন : সেমিফাইনালে সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো আরেকটি সুপার ওভারে। এবার প্রতিপক্ষ পাকিস্তান। যেখানে বাংলাদেশের দেওয়া ৭ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে তৃতীয়বার শিরোপা জিতল পাকিস্তান। অথচ ম্যাচটি সুপার ওভারে গড়ানোর কথাই ছিল না।

রোববার কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে বোলাররা জয়ের ভিত গড়ে দিলেও মূলত ব্যাটারদের ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারের খেলায় আগে ব্যাট করতে নেমে ইরফান খানের নেতৃত্বাধীন পাকিস্তানকে মাত্র ১২৫ রানে আটকে দেন রিপন মন্ডল, রাকিবুল হাসানরা। ব্যাটিং বিপর্যয়ের পর রিপন-সাকলাইনদের কল্যাণে বাংলাদেশও সমান ১২৫ রান করে।

ব্যাটারদের ব্যর্থতায় এক পর্যায়ে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এখান থেকে শেষ উইকেট জুটিতে ম্যাচ জমিয়ে তোলেন আবদুল গাফ্ফার সাকলাইন ও রিপন মণ্ডল। দুজনের দারুণ এক জুটিতে শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য নেমে আসে ৭ রানে। আহমেদ দানিয়ালের ওভার থেকে আবদুল গাফ্ফার ও রিপন ৬ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে নিয়মিত ওপেনার হাবিবুর রহমান সোহানের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় আবদুল গাফ্ফারকে। দানিয়ালের প্রথম বলে হাবিবুর এক রান নেওয়ার পর দ্বিতীয় বলে আউট হন সাকলাইন। তৃতীয় বলটি থেকে ওয়াইডসহ পাঁচ রান পায় বাংলাদেশ। পরের বলে জিসান আলম বোল্ড হলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৭ রান। 

রিপনের বোলিংয়ে দুই বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। তাতে এবার রাইজিং স্টারস এশিয়া কাপ নামে হওয়া টুর্নামেন্টটির তৃতীয় শিরোপা জিতল তারা। অথচ বোলারদের কল্যাণে প্রথমবার শিরোপা জেতার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের এক পর্যায়ে ৭৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।

এখান থেকে পাকিস্তানের স্কোর ১২০ ছাড়িয়ে যায় সাদ মাসুদের সৌজন্যে। সমান ৩টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার রিপন। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নেন ২ উইকেট। 

ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও সুফিয়ান মুকিমের লেগ স্পিনে খেই হারায় বাংলাদেশ। তাও লড়াই টিকিয়ে রেখেছিলেন রাকিবুল (২৪)। শেষ উইকেটে আবদুল গাফ্ফার (১৬*) ও রিপনের (১১*) ২৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ সুপার ওভারে গড়ালে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।