আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

১৬ বছরের কমবয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে

Tania Jaha24-11-2025 05:27:29 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১৬ বছরের কমবয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে

২৪ ঘণ্টা অনলাইন : বয়স এখনও ১৬ বছর হয়নি— এমন কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল রোববার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি বলেন, “আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবাহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আমরা আশা করছি, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসবে।”

সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল জানান, সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ এবং শিশুদের প্রতি যৌননী নিপীড়নমূলক বিভিন্ন কন্টেন্ট থেকে শিশু-কিশোর-কিশোরীদের মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকার। মন্ত্রী আরও জানান,  সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকার সেই দেশের ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অস্ট্রেলিয়ার সরকারের দ্বারা অনুপ্রানীত হয়েই মালয়েশিয়ার সরকারও একই পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ার এ সংক্রান্ত আইনটি ইতোমধ্যে মালয়েশিয়ার সরকার যাচাই করেছে বলেও জানিয়েছেন ফাহমি ফাদজিল।

কুয়ালালামপুরের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী ১ জানুয়ারি থেকে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবে না মালয়েশিয়ার অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণে সাইবার বুলিং, যৌন নিপীড়নমূলক কন্টেন্টসহ, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসসহ বিভিন্ন সাইবার অপরাধের মাত্রা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল, মেটা প্ল্যাটফরমের বিরুদ্ধ এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলছে। জানা গেছে, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বয়স নির্ধারণ নিয়ে যৌথভাবে কাজ করছে।

সূত্র : রয়টার্স

১৬ বছরের কমবয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে | ২৪ঘণ্টা