আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

admin22-11-2025 10:48:05 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

২৪ঘণ্টা  অনলাইন : দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও ১১ বছরের শিশু সুমি আক্তার।এ ঘটনায় অটোচালক ও একজন শিশু দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মর্জিনা, তানজিলা, সুমী সম্পর্কে একে অপরের জা এবং সাদিয়া নিহত মর্জিনার ভাগ্নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কাহারোলের কান্তজিউ মন্দিরের রাস মেলা উৎসবে যাচ্ছিল।নসিব পরিবহণের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে আসছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি অটোরিকসা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড ধাক্কায় অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাদিয়া খাতুন (১৫),  মর্জিনা খাতুন (৫৫), ও শাম্মি নামে এক শিশুসহ  ৩ জন মারা যান।  গুরুতর আহত অজ্ঞাত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বাকী চার আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

 

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত | ২৪ঘণ্টা