আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

নির্বাচনের আগে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার সবটা চেষ্টা করবো

Tania Jaha20-11-2025 05:26:26 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নির্বাচনের আগে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার সবটা চেষ্টা করবো

২৪ ঘণ্টা অনলাইন : আগামী নির্বাচনের আগে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের সব সংগ্রহের চেষ্টা করবেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা করে, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজি। এরমধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে, আজ থেকে সংগ্রহ শুরু হবে ইনশআল্লাহ।

তিনি বলেন, আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত। সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যত ডিপার্টমেন্ট আছে, জেলা প্রশাসক তো বটেই, এছাড়া খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু নির্বাচন কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিজাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে। ফলে নির্বাচনের আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য আমরা চেষ্টা করব। 

উপদেষ্টা বলেন, আমরা আশা করছি যে টার্গেট দেওয়া হয়েছে সেটা আমরা পূরণ করতে পারবো। এর মধ্যে যে আমরা ৫০ হাজার টন ধান, ৬ লাখ টন সিদ্ধ চাল আর ৫০ হাজার টন আতপ চালের যে টার্গেটটা কিন্তু মিনিমাম। তবে আমরা বলেছি টার্গেটটা ম্যাক্সিমাম যে যত করতে পারে তত ভালো। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের টাকার কোনো অভাব হবে না। এজন্য আমরা যত বেশি সংগ্রহ করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতেও পারব। 

আপনি বলছিলেন ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত সংগ্রহ হবে, এখন সেটা কি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে আপনারা শেষ করতে চান- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ল ডেটলাইন ওটা থাকবে। কারণ এর পরও কেউ দেবে না। আর এই সরকার তো শেষ সরকার না, এরপর সরকার ব্যাপারটা কন্টিনিউ করবে। তাদেরও তো এই স্টোরি লাগবে, এই কার্যক্রম লাগবে। এই অফিসাররা তো থাকবে, তারা তো যাবে না, যাব তো শুধু আমি। 

নির্বাচনের আগে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার সবটা চেষ্টা করবো | ২৪ঘণ্টা