আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

পাকিস্তানে সেনাদের হামলায় ‘ভারতের মদদপুষ্ট’ ২৩ সন্ত্রাসী নিহত

Tania Jaha20-11-2025 02:48:57 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানে সেনাদের হামলায় ‘ভারতের মদদপুষ্ট’ ২৩ সন্ত্রাসী নিহত

২৪ ঘণ্টা অনলাইন : খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুটি আলাদা অভিযানে ২৩ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তান। দেশটির আইএসপিআর বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডারসহ ১১ সন্ত্রাসী নিহত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্নু বিভাগে অভিযান চালিয়ে ১২ সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় ভারতের মদদপুষ্ট আর কোনো সন্ত্রাসী আছে কি না সেটি নিশ্চিতে অভিযান অব্যাহত আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ায় সর্বশেষ সন্ত্রাসী নিহত হওয়ার আগ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইএসপিআর। অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, অপারেশন সিঁদুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে। তার মতে, পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়। এমনকি আজকের যুদ্ধ একা লড়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গত সোমবার বলেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমন্বিত সামরিক শক্তি ভারতের সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এর মতো জবাব দেওয়ার সুযোগ দিয়েছে। তিনি এই অভিযানকে “৮৮ ঘণ্টার ট্রেলার” হিসেবে বর্ণনা করে বলেন, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানকে “পড়শি দেশের প্রতি দায়িত্বশীল আচরণ কী হওয়া উচিত” তা শেখানো হবে। নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “অপারেশন সিন্দুর ছিল কেবল ট্রেলার মাত্র, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়।”