আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত

admin16-11-2025 10:49:30 PMদেখেছেন 139 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত

২৪ঘন্টা   অনলাইন : রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে। আরো এক নারী গুরুতর আহত হয়েছে। কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজিচালিত অটোরিকশার চালক সমিতির সভাপতি আবু বক্কর জানান, আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা  বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা দুইজন নারী যাত্রীকে বন্যহাতি গুরুতর আহত করে। আহতদের ওই পথে চলাচলকারী অটোরিকশার চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেয়। পথে একজন মারা যায়। অপরজন এখনো চিকিৎসাধীন। এ সময় অটোরিকশার চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।

নিহত নারী ঝর্ণা চাকমার বয়স ৬৫ বছর। তিনি রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির স্ত্রী বলে জানিয়েছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।এই আক্রমণের ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকায় একটি অটোরিকশা হাতির আক্রমণের মুখে পড়ে। চালক দুলাল দৌঁড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশা হাতি খাদে ফেলে দেয়।কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ থেকে উদ্ধার করি।’’