আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

Tania Jaha28-10-2025 05:51:43 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

২৪ ঘণ্টা অনলাইন : বিনোদন জগতের তারকা মানেই আকাশপথে বা বিলাসবহুল গাড়িতে যাত্রা এমনটাই ভাবতো নেটিজেনরা। তবে গত কয়েক বছরে সেই ধারণায় বড়সড় পরিবর্তন এসেছে। সম্প্রতি সিনেমা বা সিরিজের প্রচারে টলিউডের অনেক তারকাকেই দেখা গিয়েছে ট্রেন-বাসে চড়তে। 'রঘু ডাকাত' ছবির প্রচারের সময়েও এমন দৃশ্য দেখে অভ্যস্ত হয়েছেন দর্শকরা। তাই তারকাদের ট্রেনে যাত্রা এখন আর নতুন কিছু নয়। তবে হঠাৎ করেই টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জির বন্দে ভারত ট্রেনে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একেবারে সাধারণ পোশাকে অভিনেত্রী বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে হাঁটছেন। সেই সময় অভিনেত্রীকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেন, ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন?

প্রশ্নের জবাবে কৌশানি যে উত্তর দেন, তাতেই শুরু হয় সমালোচনা। অভিনেত্রী বলেন, ‘প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে ট্রেনে উঠেছিলমা, আবার এখন। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’ কৌশানির এই মন্তব্য শুনেই নেটিজেনরা বেশ কটাক্ষ করছেন। একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?’ আরেকজন লিখেছেন, ‘এখন সব নতুন নাটক শুরু হয়েছে।’ কেউ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন, ‘সবাই মিলে মালদহ যাচ্ছে কেন?’ আবার একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘গাড়ি থাকতে ট্রেনে কেন?’