আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

মেথি শাক খাওয়ার উপকারিতা জেনে নিন

Tania Jaha27-10-2025 01:55:12 PMদেখেছেন 192 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেথি শাক খাওয়ার উপকারিতা জেনে নিন

২৪ ঘণ্টা অনলাইন : প্রতিদিনের খাবারে আপনাকে অবশ্যই শাক এবং সবজি রাখতে হবে। এই দুই খাবার শরীরের জন্য উপকারী ও প্রয়োজনীয়। এমন অনেক শাক আছে, যেগুলো সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু সেসব শাকের উপকারিতা সম্পর্কে আমরা বেশিরভাগই জানি না।  চলুন জেনে নেওয়া যাক মেথি শাক খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে-

হজমক্ষমতা বৃদ্ধি করে : নিয়মিত মেথি শাক খেলে তা আমাদের হজমক্ষমতার ওপর প্রভাব ফেলে। এতে হজম ভালো হয়। কারণ মেথি শাকে আছে ফাইবার যা হজমে সহায়তা করে। নিয়মিত এই শাক খেলে তা পাচনতন্ত্রকে শক্তিশালী করে। প্রতিদিন মেথি শাক খেলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয়।

হৃৎপিণ্ড ভালো রাখে : হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখার জন্য আপনাকে নিয়মিত এর সহায়ক খাবার খেতে হবে। তার মধ্যে অন্যতম হলো মেথি শাক। যারা নিয়মিত মেথি শাক খান, তাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখা সহজ হয়। এই শাকে এমন কিছু উপাদান রয়েছে যা হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তাই উপকারী মেথি শাককে আপনার খাবারের তালিকায় যোগ করে নিন।

মুখের দুর্গন্ধ দূর করে : অনেকেই মুখের দুর্গন্ধের কারণে অস্বস্তিতে ভোগেন। এমনকী কারও সামনে মন খুলে কথাও বলতে পারেন না। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করতে পারে মেথি শাক। নিয়মিত এই শাক খেলে দূর হবে মুখের অস্বস্তিকর দুর্গন্ধ। প্রতিদিন দুপুরের খাবারে এই শাক রাখলে উপকার পাবেন।

কোলেস্টেরল কমায় : শরীরে ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে গেলে সেখান থেকে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য সমস্যা। তাই এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে মেথি শাক। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মেথি শাক খেলে শরীরের ক্ষতিকারক কলেস্টেরলের মাত্রা কমে।