আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

admin26-10-2025 11:24:32 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

২৪ঘণ্টা অনলাইন : ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জনস্বাস্থ্য, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হালিদা হানুম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী। বিশেষ অতিথি ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. সানজিদা আক্তার। 

এ সময় ড. সাবিহা ইয়াসমিন রোজী বলেন, ব্রেস্ট ক্যান্সার কেবল একটি শারীরিক রোগ নয়, এটি নারীর মানসিক, সামাজিক ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলে। তাই ক্যান্সার কেয়ারে জেন্ডার দৃষ্টিকোণ যুক্ত করা অত্যন্ত প্রয়োজন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. সানজিদা আক্তার বলেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের মধ্যে সহমর্মিতা ও সমর্থনের পরিবেশ তৈরি করতে হবে, যাতে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সম্মান ও ভালোবাসা নিয়ে বাঁচতে পারেন।

সভাপতি বক্তব্যে অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার বলেন, প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা। তাই ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রাথমিক জ্ঞান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন ক্যান্সার সার্ভাইভার। তা হলেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) প্রেসিডেন্ট রোকশানা আফরোজ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুবা পান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনেনর (সিসিসিএফ) ক্যান্সার সার্ভাইভার ও সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান।