আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন

Tania Jaha26-10-2025 05:21:38 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন

২৪ ঘণ্টা অনলঅইন : চোট আর তাসকিন আহমেদ যেন একে অপরের পরিপূরক। সবশেষ গোড়ালির ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে এখন নিয়মিত খেলছেন তিনি। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করেই খেলতে হচ্ছে তাসকিনকে। মুস্তাফিজুর রহমান এবং তাসকিনকে বাংলাদেশ দলের বড় সম্পদ মনে করেন লিটন দাস। পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরি করতে হবে সেই বিষয়টিও মাথায় রাখতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ রোববার লিটন বলেছেন, 'আমরা কিছু কিছু ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছি। কারণ একই সঙ্গে যদি তাসকিনকে হারিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে যেন এমন না হয় যে আমরা পুরোপুরি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অবশ্যই তাসকিন আর ফিজ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু একই সময়ে আমাদের ধীরে ধীরে নতুন খেলোয়াড়ও তৈরি করতে হবে।'

তাসকিন ও মুস্তাফিজের মতো তারকার ভিড়ে বাংলাদেশের বাকি পেসাররাও খেলার সুযোগ পাচ্ছে, তাতে খুশি লিটন। তিনি বলেন, 'আমার প্রথম টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললাম, আমাদের কিন্তু দুইটা বেস্ট বোলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, কিন্তু একই সময়ে যে প্লেয়ারগুলো খেলেছে, তারা ম্যাচ পেয়েছে।' পরে তাসকিনের ইনজুরি নিয়ে লিটন আরও বলেন, 'আমি চাই তাসকিন যেন পুরোপুরি ফিট হয়ে যায়। আশা করি, সে আর যেন কখনও ইনজুরিতে না পড়ে। আর প্লেয়াররা যখন খেলছে, এটা একটা ভালো সাইন। একজন অধিনায়ক হিসেবে আমার জন্য এটা বড় পাওয়া—আমার যতজন খেলোয়াড় আছে, সবাই প্রস্তুত। যেন ভবিষ্যতে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে দল নিয়ে আমি বিপাকে না পড়ি।'