আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Tania Jaha26-10-2025 05:09:17 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচ হেরে সবার আগেই নিগার সুলতানা জ্যোতির দল বিদায় নিশ্চিত করে। ফলে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তারা নামবে নিয়মরক্ষার তাগিদে। আজ (রোববার) ২৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ-ভারতের দ্বৈরথ বরাবরই রোমাঞ্চ ছড়ায়। যদিও শক্তির বিচারে বেশ এগিয়ে হারমনপ্রিত কৌরের দল। চতুর্থ দল হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে কথা বলেছেন টাইগ্রেস নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিশ্বকাপজুড়ে দর্শকদের সমর্থন ও প্রেরণার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। সোবহানা বলেন, ‘একটা সময় ছিল যখন বেশিরভাগ ক্রিকেটারই উত্তরবঙ্গ থেকে আসতো। কিন্তু এখন আমাদের দলে চট্টগ্রাম, সিলেটের মতো জায়গার খেলোয়াড়ও আছে। খুব সম্ভবত তাদের বাবা-মারা এখন খেলা দেখছে এবং তাদের আসতে দিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বকাপ দেখছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। বড় দলের বিপক্ষে লড়াই করতে এসব আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার অর্ধ-শতক করেছেন। যদিও কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হারের পেছনে অধারাবাহিক ব্যাটিং অনেকাংশে দায়ী। তবুও ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েই তৃপ্তির ঢেকুর তুললেন সোবহানা, ‘আপনার যদি ২০২২ বিশ্বকাপের কথা মনে থাকে তাহলে জানেন সেটা আমাদের প্রথম আসর ছিল। ওই সময় ব্যাটিং বিভাগে আমরা বেশ খানিকটা দুর্বল ছিলাম। ওই বিশ্বকাপে আমাদের মাত্র একটা হাফসেঞ্চুরি ছিল এবং সেটা পিংকি (ফারজানা হক) আপু করেছিল।’ ‘কিন্তু এই টুর্নামেন্টে দেখুন ৬-৭টা হাফসেঞ্চুরি হয়েছে। আমার মনে হয় (ব্যাটিংয়ে) একটা উন্নতি হয়েছে আমাদের। কারণ হাফসেঞ্চুরি করা একেবারে সহজ না’, আরও যোগ করেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটা