আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা

Tania Jaha26-10-2025 04:53:17 PMদেখেছেন 142 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা

২৪ ঘণ্টা অনলাইন : একপেশে দাপট দেখিয়ে গত মৌসুমের সব (চার) এল ক্লাসিকো নিজেদের দখলে নিয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুমে অনেকটাই বদলে গেছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা এখনও পুরোদমে ছন্দে ফেরার অপেক্ষায়। অন্যদিকে, চোটজর্জর বার্সেলোনাও খুব একটা স্বস্তিতে নেই। তবে উন্মাদনার কমতি নেই মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে। রিয়াল-বার্সার খেলোয়াড়রাও কথার লড়াইয়ে নেমেছে। আজ (রোববার) ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই লড়াই ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এ ছাড়া এমন ম্যাচকে ভাবা হয় লা লিগার শিরোপা নির্ধারণী লড়াই–ও। অবশ্য স্প্যানিশ এই সর্বোচ্চ প্রতিযোগিতায় দু’বার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল। এখন পর্যন্ত দুই দল ২৬১ ম্যাচে মুখোমুখি হয়ে বার্সা ১০৪ এবং রিয়াল ১০৬ ম্যাচে জিতেছে। ড্র হয়েছে বাকি ৫১ ম্যাচ।

জয়ের মতো গোলের দিক থেকে এগিয়ে লস ব্লাঙ্কোসরা, তাদের মোট গোল ৪৪৩টি। অন্যদিকে, কাতালান ব্লুগ্রানা শিবিরের গোল ৪৩৫টি। অবশ্য নির্দিষ্ট দিনে পারফরম্যান্সের বিচারেই ফল নির্ধারণ হবে। সেখানে পরিসংখ্যান কিংবা অতীত রেকর্ডের হিসাবের চেয়ে মাঠের দ্বৈরথই বেশি গুরুত্বপূর্ণ। তার আগে উভয় দলকে নিজেদের স্কোয়াডের দিকেও তাকাতে হচ্ছে। পর্যাপ্ত ব্যাক-আপ ফুটবলার থাকলেও, অনুপস্থিত তালিকাও তাদের ভাবনায় রাখতেই হচ্ছে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে ম্যাচটিতে পেতে আশাবাদী হলেও, শেষ পর্যন্ত তার জন্য হতাশার খবর। হ্যামস্ট্রিংয়ের চোট না সারায় রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া। এ ছাড়া নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, মিডফিল্ডার গাভি, দানি ওলমো ও পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কিও মাদ্রিদ ম্যাচে খেলতে পারবেন না। এর বাইরে জুলস কুন্দে এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও দ্বিধা রয়েছে। তাদের দুশ্চিন্তা কিছুটা কমিয়ে সম্প্রতি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন দুই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ফিরেছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, দানি কারভাহাল ও ডিন হুইজসেন।

বার্সেলোনার জন্য আরেকটি হতাশার বিষয়– হাইভোল্টেজ ম্যাচটিতে তারা প্রধান কোচ ফ্লিককে ডাগআউটে পাবে না। কার্ডজনিত কারণে এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন জার্মান টেকটিশিয়ান। ফলে সহকারী কোচ মার্কাস সর্গের অধীনে কাতালানরা এল ক্লাসিকোয় খেলতে নামবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও এলেন তিনি। রোমাঞ্চকর দ্বৈরথে নামার আগে সর্গ জানান, ‘যা তারা (ফুটবলার) সব সময়ই করে, বল না হারানো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, কাজ করেছি সমাধান নিয়ে। মাঠে বল না হারানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।’ ভিনিসিয়ুস জুনিয়রের কথা ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষ ফরোয়ার্ডের আচরণ সম্পর্কে জানি। তারা ভিনি-এমবাপে দুজনের জন্যই প্রস্তুত থাকবে। চাপমুক্ত থেকে সতর্ক হতে হবে, সম্মিলিতভাবে বল পজেশন ধরে রাখতে পারলেই আমরা জিততে পারি।’ খেলা বার্নাব্যুতে হলেও অসুবিধা দেখছেন না বার্সার সহকারী কোচ। তবে চিন্তিত চোটাক্রান্ত ফুটবলারদের নিয়ে, ‘আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে। ম্যাচও অনেক। কখনও কখনও দলে পরিবর্তন দরকার, ৬০ ম্যাচে সবাইকে পাওয়া সম্ভব নয়। বার্নাব্যুতে খেলায় অসুবিধা দেখছি না, এখানে কেউ ফেভারিট নয়। উভয়ের সামনেই ফিফটি-ফিফটি সুযোগ। পিচে যে পারফর্ম করবে, সে–ই জিতবে। বল পায়ে থাকুক–না থাকুক, চাপ দিয়ে যেতে হবে। আমরা যেভাবে খেলি সেভাবেই চালিয়ে যাব।’

রিয়ালের প্রধান কোচের দায়িত্বে দলটির সাবেক তারকা জাবি আলোনসো। যদিও এখনও তিনি পছন্দের কম্বিনেশন খুঁজে চলেছেন। আলোনসো বলছেন, ‘এটি গুরুত্বপূর্ণ ম্যাচ, এখানে ভালো খেলা ও উপভোগের সকল উপাদানই উপস্থিত। তাই আমরা আগামীকাল (আজ) সর্বোচ্চ প্রেরণা যোগানোর লক্ষ্যে নামব। আমার মতে এটি কঠিন ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স প্রয়োজন, খেলোয়াড়দের সেই শক্তি-সামর্থ্য দেখাতে হবে, মোমেন্টামও তৈরি হবে এরপর।’ ‘এল ক্লাসিকো সবসময়ই বিশেষ, অনেক বছর ধরেই এমন ম্যাচের উত্তাপ ছড়াচ্ছে, সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলবে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই’, আরও যোগ করেন রিয়াল কোচ।