আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী

Tania Jaha26-10-2025 01:36:10 PMদেখেছেন 111 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী

২৪ ঘণ্টা অনলাইন : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। এর মাধ্যমে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার ২৫ অক্টোবর রাতে গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

সভায় সদর ইউনিয়ন, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে জনগণের মাঝে এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই তৃনমূল নেতাকর্মীদেরকে আমাদের অভিভাবকের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। প্রতিটি নেতাকর্মীকে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মের চেষ্টা করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সবাইকে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মল্লিক মিয়ার সভাপতিত্বে সিলেট ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা লাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক সেবুল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ,  গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল মুরছালিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছফর উদ্দিনসহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ছাত্রদল নেতা ছানা মিয়া ও যুবদল নেতা ফরহাদ রেজা প্রমূখ।

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী | ২৪ঘণ্টা