আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

কমিটির বর্ষপূর্তির দিনে বাফুফের সভা

Tania Jaha25-10-2025 05:31:26 PMদেখেছেন 164 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কমিটির বর্ষপূর্তির দিনে বাফুফের সভা

২৪ ঘণ্টা অনলাইন: ২০২৪ সালের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। আগামীকাল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে নির্বাহী কমিটির এক বছর পূর্তি হতে যাচ্ছে। বিশেষ এই দিনে বাফুফের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের হিসাব ২৩ আগস্ট নির্বাহী সভায় উঠলেও ত্রুটি থাকায় অনুমোদন হয়নি। আগামীকালকের সভায় হংকং ম্যাচের পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের হিসাবও উঠছে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। দুই হোম ম্যাচের আয়-ব্যয় আলাদাভাবে দু’টি বিষয় হিসেবে আলোচ্যসূচিতে রয়েছে। গঠনতন্ত্র সংশোধনের জন্য বাফুফে একটি বিশেষ কমিটি করেছিল। সেই কমিটি গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন দিয়েছে। খসড়া গঠনতন্ত্র নিয়ে আগামীকালের সভায় বিস্তর আলোচনা হবে। চার ঘণ্টা ব্যাপী সভার বড় অংশ গঠনতন্ত্র নিয়েই ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি।

চলতি বছর শুরুর দিকে জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছিল। নয় মাস পেরিয়ে গেলেও এই চ্যম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব শুরু হয়নি। নোয়াখালীতে চূড়ান্ত পর্ব আয়োজনের পরিকল্পনা ছিল অ-১৫ ফুটবল কমিটির। এজন্য বাইলজে নোয়াখালী সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে স্বাগতিক হিসেবে এমনটি রয়েছে। এখন নোয়াখালীর পরিবর্তে ঢাকায় কমলাপুর টার্ফে মূল পর্ব শুরুর পরিকল্পনা হয়েছে। এজন্য বাইলজ পরিবর্তন করতে হবে তাই এই বিষয়টিও আগামীকাল উঠছে নির্বাহী সভায়। ২৬ অক্টেবার বাফুফে নির্বাচন হলেও নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ৯ নভেম্বর। ঐ সভায় বিভিন্ন স্ট্যান্ডিং, অ্যাডহক কমিটি গঠন হয়েছিল। বাফুফে নির্বাহী কমিটির মতো স্ট্যান্ডিং কমিটির মেয়াদও সাধারণত চার বছর। তবে নতুন কমিটি প্রথম সভায় সভাপতির ফিন্যান্স কমিটি ছাড়া অন্য সকল স্ট্যান্ডিং কমিটির মেয়াদ এক বছর ধার্য করা হয়। এক বছর পর পর্যালোচনা করে কমিটির মেয়াদ বৃদ্ধি কিংবা কর্মকর্তা রদবদলের পরিকল্পনা ছিল। আগামীকালের সভায় স্ট্যান্ডিং কমিটি পর্যালোচনা সংক্রান্ত কোনো এজেন্ডা নেই। 


বিগত নির্বাহী সভায় উত্থাপিত সিঙ্গাপুর-ভুটান ম্যাচের আয়-ব্যয় হিসাব। দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন ২৯ নভেম্বর। ২৭ অক্টোবরের মধ্যে অলিম্পিক এসোসিয়েশন কাউন্সিলরের নাম চেয়েছে। অলিম্পিকের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সভার মাধ্যমে কাউন্সিলরের সিদ্ধান্ত গৃহীত হতে হয়। আগামীকালের সভায় এই সংক্রান্ত এজেন্ডা নেই তবে বিবিধ অংশে আলোচনার সুযোগ রয়েছে। মাস দু’য়েক আগে অলিম্পিকের এজিএমের জন্য বাফুফে কাউন্সিলরের নাম দেরিতে প্রেরণ করেছিল। এজন্য এজিএমে বাফুফের কোনো প্রতিনিধি ছিল না। 

কমিটির বর্ষপূর্তির দিনে বাফুফের সভা | ২৪ঘণ্টা