আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ

Tania Jaha25-10-2025 04:14:07 PMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ

২৪ ঘণ্টা অনরাইন : ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবিলায় সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পদক্ষেপ হাতে নেওযয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে।

ক্লাউড সিডিং : ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে। প্রায় ৩ কোটি মানুষের মহানগরী দিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। প্রতি শীতেই খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট তীব্র ধোঁয়াশা আকাশ ঢেকে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজি ছোড়ার পর দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।