আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

admin24-10-2025 12:31:10 AMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

২৪ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা পরিদর্শন কার্যক্রম পালনের নির্দেশ দিয়েছেন।প্রধান উপদেষ্টা কার্যালয়ে (সিএও) আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করতে এক সপ্তাহব্যাপী অগ্নিনিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছেন ।’

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রসেবা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা অধ্যাপক ড. নাজরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ অধীনস্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করার আহ্বান জানান।

এর আগে বৈঠকে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাম্প্রতিক বিমানবন্দর অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। তিনি জানান, কার্গো ও ফ্লাইট পরিচালনা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে।তবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কার্গো ভবনটি এখনও পরিদর্শনাধীন রয়েছে।

বুয়েটের ড. ফখরুল আমিনের নেতৃত্বে একটি কারিগরি দল ক্ষতিগ্রস্ত ভবনটি কত দ্রুত ব্যবহারযোগ্য করা সম্ভব, তা মূল্যায়ন করবে। অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে সরকার যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডসহ অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও ফরেনসিক সহায়তা চেয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি আরও জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের জন্য বডি-ক্যামেরা ব্যবহার ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে—নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে। এ বিষয়ে আইনগতভাবে কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে এবং পরিচালনার কাঠামো কী হবে, সে বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।

 

অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার | ২৪ঘণ্টা