আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

বাপ্পারাজের নতুন সিনেমায় দীঘি

Tania Jaha22-10-2025 05:28:13 PMদেখেছেন 119 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাপ্পারাজের নতুন সিনেমায় দীঘি

২৪ ঘণ্টা অনলাইন : নতুন সিনেমা নিয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তবে নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। আসন্ন সেই সিনেমাটির নাম ‘বিদায়’, যেটি নির্মাণ করছেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এর আগে গুঞ্জন ছিল, মেহেদী হাসানের পরবর্তী সিনেমাতেও শাকিব খানই থাকছেন। পরে শোনা যায়, প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে ছবির প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম অভিনীত ‘বরবাদ’-এর সিক্যুয়েলটি আপাতত স্থগিত রয়েছে। আপাতত ‘বিদায়’ নিয়েই কাজ করছেন তারা, যেখানে বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দিঘিসহ আরও কয়েকজন অভিনয় করছেন।

জানা গেছে, গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার শুটিং শুরু হয়েছে সিনেমাটির। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। এদিকে  গত শুক্রবার থেকে দৃশ্যধারণ চলছে, আর সোমবার থেকে বাপ্পারাজও যোগ দিয়েছেন সেটে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা; এখানে তাকে দেখা যেতে পারে একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে। তবে বাপ্পারাজ জানিয়েছেন, নির্মাতা সংস্থার অনুরোধে ছবির গল্প বা চরিত্র নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে পারছেন না। বলেছেন, মাসের শেষ দিকে শুটিং শেষ হলে তখনই  বলতে পারব।