আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

মোদিকে কৃতজ্ঞতা জানালেন মোহনলাল

Tania Jaha22-09-2025 05:14:52 PMদেখেছেন 137 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মোদিকে কৃতজ্ঞতা জানালেন মোহনলাল

২৪ ঘণ্টা অনলাইন : ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মালয়ালম সিনেমার মহাতারকা মোহনলাল। ২০২৩ সালের এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি, যা শনিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।  এই খবর প্রকাশের পর থেকেই অভিনন্দন বন্যায় ভাসছেন এই কিংবদন্তি অভিনেতা। তার এই অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিকেলে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে নরেন্দ্র মোদি মোহনলালের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেন।

সেখানে তিনি লিখেছেন, ‘মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। গত কয়েক দশক ধরে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে চলেছে। শুধু মালয়ালম নয়, তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও তিনি তার অসাধারণ অভিনয়শৈলী দেখিয়েছেন।’ ‘কেরালার সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে, যা তার বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

প্রধানমন্ত্রীর এমন শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত হয়ে মোহনলাল পাল্টা পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই অভিভূত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে এমন উষ্ণ বার্তা পেয়ে আমি কৃতজ্ঞ। আমার দীর্ঘ অভিনয় জীবনে যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ।’ মোহনলাল তার চার দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা তাকে ভারতের অন্যতম সেরা অভিনেতার মর্যাদা দিয়েছে। এই সম্মাননা তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের এক অসাধারণ স্বীকৃতি।