আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

বক্স অফিসে কত আয় করল ‘জলি এলএলবি থ্রি’

Tania Jaha22-09-2025 03:00:14 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বক্স অফিসে কত আয় করল ‘জলি এলএলবি থ্রি’

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'জলি এলএলবি ৩' মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দুই পর্বের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকরা এই কোর্টরুম ড্রামাকে সাদরে গ্রহণ করেছেন। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ছবিটি ৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে, যা বক্স অফিসে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই ছবিটি দারুণ ব্যবসা করছে। 

প্রথম দিনে ১২.৫ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে এর কালেকশন ছিল ২০ কোটিরও বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবিটি ২১ কোটি রুপি আয় করে, যা আগের দিনের চেয়েও বেশি। সব মিলিয়ে তিন দিনে 'জলি এলএলবি ৩'-এর মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি রুপি। ছবিটির এই সাফল্যের পেছনে মূল আকর্ষণ হিসেবে কাজ করেছে দুই 'জলি' অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির আইনি লড়াই। সিনেমাটিতে তারা একে অপরের বিরুদ্ধে মামলা লড়েছেন, যেখানে দুজনই প্রমাণ করতে চেয়েছেন কে আসল 'জলি এলএলবি'। কৃষকদের জমি দখল করে নেওয়া এক দুর্নীতিবাজ ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলার গল্পটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর, যিনি এর আগের দুটি পর্বও পরিচালনা করেছিলেন।