আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও

admin15-09-2025 11:32:52 PMদেখেছেন 142 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরাইলকে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ যুক্তরাষ্ট্র সমর্থন করছে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও উভয়েই গত সপ্তাহে কাতারে হামলার বিরোধিতা করেছেন। কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটির অবস্থান হিসেবে পরিচিত।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে রুবিও বলেন, আমরা এখন কী ঘটছে, পরবর্তী ধাপ কী হবে এবং গাজার যুদ্ধের অবসান ঘটাতে কাতার কীভাবে ভূমিকা রাখতে পারে—এ বিষয়েই আমরা মনোযোগী। রুবিও নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমরা কাতারকে এ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে উৎসাহ প্রদান অব্যাহত রাখব।

নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করি। কারণ আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া উচিত নয় এবং হোলোকস্টের পর ইহুদি জনগণের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের পরিকল্পনাকারীরা কোনোভাবে নিরাপদ থাকবে না। তিনি হামাসের ওপর হামলাকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহসী পদক্ষেপ এবং ২০১১ সালে পাকিস্তানে হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে হত্যা করার সঙ্গে তুলনা করেন।

নেতানিয়াহু বলেন, যেসব দেশ আজ ইসরাইলকে নিন্দা করছে,তারা কখনও বলেনি- এ কী ভয়ানক কাজ হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।তিনি আরও বলেন, আপনারা সন্ত্রাসীদের কার্যত একটি ঘাঁটি দিয়ে দিলে আপনাদের সার্বভৌমত্ব থাকে না।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্র কাতারের ভূমিকা উৎসাহিত করেছিল। কাতার হামাসকে কয়েক মিলিয়ন ডলার স্থানান্তরের মাধ্যমে গাজার স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করেছিল।যুক্তরাষ্ট্র ও ইসরাইল কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ব্যবহার করে হামাসের কার্যকলাপ নজরদারি করা এবং তাদেরকে ইরানে ঘাঁটি গড়ে তুলতে বাধা দেওয়ার সুযোগ হিসেবেও দেখেছে। ইরান প্রকাশ্যে হামাসকে সমর্থন করে।

 

গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও | ২৪ঘণ্টা