আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ভারত ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

dibbo15-09-2025 08:27:44 PMদেখেছেন 160 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারত ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে যতটা উত্তেজনা দেখা গেছে, খেলা মাঠে গড়ানোর পর সে তুলনায় তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অনেকটা হেসেখেলে ম্যাচ জিতেছে ভারত। যদিও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়াটা বড় আলোচনা তৈরি করেছে।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ অন্য খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তাদের সাথে হাত মেলাননি। জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি তাদের পাঠানো চিঠিতে এমসিসির নিয়মের উল্লেখ করেছে। ভারত যা করেছে তা ক্রিকেটীয় চেতনার সঙ্গে বেমানান বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভারতের এমন কাণ্ডের নিন্দা জানিয়েছে তারা। সেই ম্যাচের রেফারির দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।'