আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

Tania Jaha14-09-2025 05:00:04 PMদেখেছেন 146 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থা হল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই অঞ্চলের ক্রিকেটের আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আবারো সিএবির সভাপতি হচ্ছেন তিন। আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। তার আগে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সৌরভ এবং তার প্যানেল আজই মনোনয়ন জমা দেবেন। বিরোধীদের কেউ নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভবাবনাই বেশি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ। আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জমা দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।

সৌরভের সভাপতি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেলেও তার প্যানেল নিয়ে ধোঁয়াশা রয়েছে। সচিব কে হবেন? দু’টি নাম নিয়ে গুঞ্জন আছে। সঞ্জয় দাস এবং বাবলু কোলে। বাবলু এর আগেও সিএবির সচিব ছিলেন। তাই অনেকেই মনে করছেন তারই সচিব হওয়া উচিত। জাতীয় ক্রীড়া আইন যেহেতু এখনও কার্যকর হয়নি, তাই লোধা নিয়মেই নির্বাচন করছে সিএবি। সেই নিয়মে এখনও এক বছরের কাছাকাছি তিনি সিএবির পদে থাকতে পারবেন। বাবলু সচিব হলে সঞ্জয় কোষাধ্যক্ষ হতে পারেন। তাকে যুগ্ম সচিবের পদও দেওয়া হতে পারে।