আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ভারতীয় সিরিজে আরিফিন শুভ’র লুক চমকে দিলো দর্শকদের

Tania Jaha11-09-2025 04:29:57 PMদেখেছেন 134 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারতীয় সিরিজে আরিফিন শুভ’র লুক চমকে দিলো দর্শকদের

২৪ ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো ভারতীয় প্রজেক্টে কাজ করলেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’–তে দেখা যাবে এই নায়ককে। সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার, যা ইতোমধ্যে হইচই ফেলেছে দর্শকের মাঝে। জানা গেছে, ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন আরিফিন শুভ। আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

বলে রাখা ভালো, ভারতের অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে সনি লিভ দর্শকের কাছে বিশেষ জায়গা তৈরি করেছে মানসম্মত কনটেন্ট দিয়ে। যদিও কিছুদিন বাংলাদেশেও প্ল্যাটফর্মটি কার্যক্রম চালু করেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। ফলে এরপর থেকে বাংলাদেশি শিল্পীদের জন্য সনি লিভে কাজ করার সুযোগ ছিল না। তবে এবার সেই সীমা ভেঙে দিলেন আরিফিন শুভ। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরসিনী।এদিকে আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করবেন নির্মাতা সৌমিক সেন। নায়ক আরিফিন শুভ অভিনয় করবেন, এটি শুনেই বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

ভারতীয় সিরিজে আরিফিন শুভ’র লুক চমকে দিলো দর্শকদের | ২৪ঘণ্টা