আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ

Tania Jaha11-09-2025 03:35:11 PMদেখেছেন 154 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ

২৪ ঘণ্টা অনলাইন : জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে রাজবাড়ীতে শিক্ষিত, দুস্থ ও অসহায় মহিলাদের ৩০ টি সেলাই মেশিন এবং ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমিরী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সংকর চন্দ্র বৈদ্য। এতে বক্তব্য দেন, অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক দুস্থ অসহায় কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে গুছিয়ে নেবার চেষ্টা করছে, আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে তাদের সহযোগিতা কিভাবে বাড়ানো যায়।

অনুষ্ঠানে ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন উদ্যোক্তা অংশ নেন। যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে তাদেরকে এ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। প্রশিক্ষণার্থী রোকসানা আক্তার বলেন, ড্রেস মেকিংসহ বিউটি ফিকেসন এবং অন্যান্য ট্রেডে সহায়তার পরিমাণ আরো বাড়ান প্রয়োজন। বিউটি পার্লারের কাঁচা মালের দাম অনেক বেশি, আমাদের ব্যবসা চালাতে অনেক ঝুঁকির মুখে পড়তে হয় এ জন্য আমরা সরকারি সহযোগিতা বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছি।এব্যাপারে অধিদফতরের উপপরিচালক আজমির হোসেন জানান, আমি উদ্যোক্তাদের কথা শুনেছি, চেষ্টা করব তাদের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছাতে।