আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

Tania Jaha10-09-2025 02:34:27 PMদেখেছেন 147 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

২৪ ঘণ্টা অনলাইন : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।  রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র বলেন, মহিলা দল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। 

মঙ্গলবার নগরের সাহেব বাজারে অবস্থিত একটি কনভেনশন সেন্টারের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন । মিনু বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরণের কাজ করছে দলটি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য তাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন।  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান দল ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছেন। তিনি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন।  রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায় ওয়ালিউল হক রানা, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী রোকসানা পারভিন টুকটুকি। অনুষ্ঠানে নগর মহিলা দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দলটির মহানগর সভাপতির রোগমুক্তি ও মৃত্যুবরণকারী নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।