আলোচিত❯
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়করাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সালমান চাননি, ভাবি মালাইকা মুন্নী বাদনাম গানে নাচুক

Tania Jaha09-09-2025 04:50:32 PMদেখেছেন 142 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সালমান চাননি, ভাবি মালাইকা মুন্নী বাদনাম গানে নাচুক

২৪ ঘণ্টা অনলাইন : ‘রক্ষণশীল মুসলিম’ সালমান চাননি, ভাবি মালাইকা মুন্নী বাদনাম গানে নাচুক। বলিউডের সুপারহিট সিনেমা দাবাং শুধু ব্লকবাস্টারই নয়, বি-টাউনে পুলিশ ইউনিভার্স গড়ে তোলার পথও দেখিয়েছিল। এই ছবির অন্যতম আকর্ষণ ছিল মালাইকা অরোরা’র আইটেম গান মুন্নি বাদনাম হুই, যা এখনও দর্শকদের নাচিয়ে তোলে।  যেই সিনেমা ও গান নিয়ে বছরের পর বছর ধরে চলেছে আলোচনা, সম্প্রতি সেই ছবির পরিচালক অভিনব কাশ্যপের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য।

অভিনব দাবি করেছেন, সালমান খান ও আরবাজ খান প্রথমে একেবারেই রাজি ছিলেন না মালাইকাকে দিয়ে আইটেম গান করানোর বিষয়ে। কারণ হিসেবে তিনি জানান, আরবাজ তৎকালীন স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসেবে দেখাতে চাইছিলেন না। অন্যদিকে সালমানের রক্ষণশীল মনোভাবও বড় বাধা ছিল। অভিনব বলেন, ‘সালমান আর আরবাজ মুখে যাই বলুক, আসলে তারা রক্ষণশীল মুসলমান। বিশেষ করে পোশাক নিয়ে মালাইকার সঙ্গে সালমানের মত পার্থক্য ছিল। সালমান চাইতেন নারীরা ঢেকে থাকুক। তাই তারা চাইছিলেন না মালাইকা গানটি করুন।’

তবে মালাইকা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালকের ভাষায়, ‘মালাইকা একজন শক্তিশালী ও স্বাধীনচেতা নারী। প্রস্তাব পাওয়ার পর তিনি নিজের মতো করেই হ্যাঁ বলেছিলেন।’  পরে পরিচালক আরবাজকে বোঝান যে এটি কেবল নাচ, কোনো অশ্লীলতা নয় এবং পরিবারের উপস্থিতিতে শুটিং হবে। অবশেষে রাজি হন আরবাজ। শুরুতে এই গানে সালমানের কোনো অংশ ছিল না। কিন্তু গানটি যে ব্লকবাস্টার হবে, তা বুঝতে পেরে পরবর্তীতে ভাইজানও যোগ দেন শুটিংয়ে।

দাবাং মুক্তির পর থেকেই খান পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনব কাশ্যপের। পরের কিস্তি দাবাং ২ পরিচালনা করেন আরবাজ খান নিজে, আর তৃতীয় পর্বের পরিচালক ছিলেন প্রভু দেবা। সদ্য ১৫ বছর পূর্ণ করেছে দাবাং। এ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে সালমানকে ‘গুন্ডা’ বলতেও পিছপা হননি অভিনব।প্রসঙ্গত, ১৯৯৮ সালে আরবাজ ও মালাইকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৮ বছরের সংসার ভেঙে ২০১6 সালে আলাদা হন তারা। পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে আরবাজ সুরা খানের সঙ্গে দাম্পত্য জীবনে আছেন।

সালমান চাননি, ভাবি মালাইকা মুন্নী বাদনাম গানে নাচুক | ২৪ঘণ্টা