আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

দক্ষিণাঞ্চলের উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলস কাজ করে যাচ্ছে

Tania Jaha09-09-2025 02:02:12 PMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দক্ষিণাঞ্চলের উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলস কাজ করে যাচ্ছে

২৪ ঘণ্টা অনলাইন : জেলায় কারিগরি দক্ষতা অর্জন, দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নিরলস কাজ করে যাচ্ছে।

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রায় ৭৫ লাখ মানুষ বিদেশে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন। তাদের মধ্যে বেশির ভাগই যুব সমাজ অদক্ষ কর্মী। ফলে তারা স্বল্প পারিশ্রমিকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। যদি তারা কারিগরি জ্ঞান সম্মত ও দক্ষ শ্রমশক্তি হিসেবে নিজেকে তৈরি করে দেশে ও বিভিন্ন দেশে কাজ করতেন, তাহলে তারা নিজেরা আরও বেশি অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারতেন। পাশাপাশি দেশ আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতো।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডে ১১ একর জমির ওপর মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের বাহিরে বাংলাদেশী শ্রমিকদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ ইউরোপ, আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন দেশে জনশক্তির চাহিদা রয়েছে। এ জনশক্তি রফতানি করা সম্ভব। তবে তার আগে চাই দক্ষ জনশক্তি। যারা দেশের বাহিরে গমনেচ্ছুক, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন সরকারের। এ লক্ষ্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের কয়েকটি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রদান করছে। তার মধ্যে অন্যতম বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)।

সরেজমিনে আরও দেখা গেছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটিতে যে সব কারিগরি শিক্ষা দেয়া হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোটিভ, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকর্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। যা দুই বছর এবং ৬ মাস মেয়াদী কোর্স। যারা বিদেশে গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুক তাদের জন্য ২১ দিনের হাউজ কিপিং কোর্স রয়েছে। মূলত এসএসসি মানের ভোকেশনাল শিক্ষা দেয়া হয়ে থাকে প্রতিষ্ঠানটিতে। এরপরও স্বনির্ভর কোর্সও চালু রয়েছে। 

টিটিসিতে রয়েছে অত্যাধুনিক মেশিন ও কম্পিউটার সজ্জিত মোট ১২টি ওয়ার্কশপ ল্যাব। প্রশিক্ষণ শেষে দেশে-বিদেশে চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশীয় প্রশিক্ষক ছাড়াও কোরিয়ান ও জাপানি প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেয়া হয়। বর্হি-বিশ্বের শ্রম বাজারে চাহিদা অনুযায়ী প্রস্তুতকৃত সিলেবাস অনুসারে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। ছাত্র-ছত্রীদের জন্য আবাসিক সুবিধা রয়েছে। ছাত্রদের জন্য একশ ৮০ আসন বিশিষ্ট ছাত্রাবাস এবং ৩৫ টি আসন বিশিষ্ট ছাত্রী-নিবাস রয়েছে।

বরিশাল টিটিসিতে অধ্যয়নরত ছাত্র অজয় কর ও সাকিব হোসেন বলেন, দেশ গড়া ও নিজেকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার কোর্সে তারা ভর্তি হয়েছে। তাদের নিজ বাড়ি জেলার গৌরনদী উপজেলায়। কারিগরি কাজকে কাজে লাগিয়ে নিজেদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ নিচ্ছেন।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চিফ ইন্সট্রাকটর মো. মাহমুদ হোসেন বাসসকে বলেন, দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রতিষ্ঠানটি নিরলস ভাবে কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ দিয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ও বিভিন্ন দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছে। বর্তমানে বরিশাল থেকে সরাসরি মালয়েশিয়াসহ বিশ্বের একাধিক দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে সাড়ে সাতশ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। তারা কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তিগতভাবে নিজেই নিজের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং এর পাশাপাশি দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে গমন করতে পারবে।

দক্ষিণাঞ্চলের উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলস কাজ করে যাচ্ছে | ২৪ঘণ্টা