আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভোট দিতে লাগছে গড়ে ৬ মিনিট

Tania Jaha09-09-2025 12:59:11 PMদেখেছেন 120 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভোট দিতে লাগছে গড়ে ৬ মিনিট

২৪ ঘণ্টা অনলাইন : ভোট দিতে একজন শিক্ষার্থীর গড়ে ছয় মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থীরা। আগে থেকে পছন্দের প্রার্থী থাকায় ভোটে সময় কম লাগছে বলে মনে করছেন তারা। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বাক্স ছিল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত সহায়ক ছিলেন। যেহেতু আগেই পছন্দের তালিকা সাজিয়ে এনেছিলেন, তাই ভোট দিতে সর্বোচ্চ ছয় মিনিট সময় লেগেছে। যারা আগে থেকে প্রার্থী ঠিক করে আসেনি তাদের একটু সময় বেশি লাগছে।

জসিম উদ্দিন হলের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা ভোটের পরিকল্পনা আগেই করে রেখেছিলাম। কোন প্রার্থীকে ভোট দেব সেটা আগে থেকেই ঠিক রেখেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আহমেদ জানান, এতগুলো প্রার্থীর মধ্য থেকে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া বেশ কঠিন। তাই আগের রাতেই ভিপি ও জিএসসহ অন্যান্য পদে কাকে ভোট দেবেন, তা ঠিক করে এসেছিলেন। ফলে ভোট দিতে মাত্র সাত মিনিট সময় লেগেছে।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমাইরা জারিন তালুকদার জানান, বুথে প্রবেশ করার পর তার ভোট দিতে ছয় মিনিট সময় লেগেছে। একইভাবে ডিজাস্টার সায়েন্স বিভাগের শিক্ষার্থী আফিফা বিনতে আওয়াল বলেন, এবার সত্যিই উৎসবমুখর পরিবেশে কোনো ঝামেলা ছাড়াই ভোট দেওয়া গেছে। তার সর্বোচ্চ ছয় মিনিট সময় লেগেছে। এবার ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ৪১টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ১০১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে।