আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

এসময় আমড়া খাওয়া কি লিভারের জন্য ভালো?

admin08-09-2025 11:13:40 PMদেখেছেন 159 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এসময় আমড়া খাওয়া কি লিভারের জন্য ভালো?

২৪ঘণ্টা অনলাইন : শরতের দারুণ একটি ফল আমড়া। এ ফলে আপেলের চেয়েও বেশি পরিমাণে প্রোটিন, আয়রন ও ক্যালসিয়াম আছে। আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আঁশ, আয়রন, থায়ামিন, রাইবোফ্লাবিনসহ আরও অনেক উপকারী উপাদান। প্রশ্ন হলো —পুষ্টিগুণসমৃদ্ধ এ ফল কি লিভারের জন্য ভালো? 

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের ডায়েটিশিয়ান ইসরাত জাহান ডরিন জানান, আমড়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষকে ফ্রি-র্যা ডিক্যাল ড্যামেজ থেকে সুরক্ষা দেয়। ফাইবার হজমে সহায়তা করে। ফলে লিভারের উপর চাপ কমে। আমড়ায় থাকা ভিটামিন সি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সাপোর্ট করে। 

আমড়া খেলে আরও যেসব উপকার পাবেন 
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমড়া খান। কেননা এতে প্রচুর ভিটামিন সি থাকে। এ ভিটামিন ভাইরাসজনিত সংক্রমণ, সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে। আমড়ার ভিটামিন সি ত্বক সুস্থ রাখে এবং বয়সের ছাপও কমায়।

দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার মতো সমস্যায় যারা ভুগছেন, তারাও আমড়া খান।  আমড়ায় থাকা ক্যালসিয়াম ও ভিটামিন সি হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে। আবার খাবারে রুচি বাড়াতে, বমি বমি ভাব দূর করতেও আমড়া খেতে পারেন। 

আমড়ায় পর্যাপ্ত ভিটামিন কে ও কপার থাকে, যা হাড় মজবুত করতে সহায়তা করে। এছাড়া আমড়া পিত্তনাশক ও কফনাশক। আমড়ায় থায়ামিন থাকে, যা মাংসপেশী গঠনে ভূমিকা রাখে। 

যেভাবে খাবেন
ইসরাত জাহান ডরিন জানান, আচার করে নয়, বরং পরিমাণমতো তাজা আমড়া খাওয়া ভালো। অতিরিক্ত টক বা ঝাল আচার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

সতর্কতা
যাদের গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আছে, তারা সীমিত পরিমাণে আমড়া খাবেন। এছাড়া লিভারের গুরুতর অসুখে (যেমন সিরোসিস, ফ্যাটি লিভার ইত্যাদি) আক্রান্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েটে আমড়া যুক্ত করা উচিত।