আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সূচকের মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

Tania Jaha08-09-2025 04:45:07 PMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সূচকের মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

২৪ ঘণ্টা অনলাইন : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ৮ সেপ্টেম্বর সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক কমলেও বেড়েছে বাছাই করা ৩০ শেয়ারের সূচক। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে। সার্বিক লেনদেনও কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৮ পয়েন্টে নেমেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে নেমেছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে উঠেছে।

আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৭টির। বিপরীতে কমেছে ২২৩টির। আর ৪৭টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৪১ কোটি ৬ লাখ টাকা।

আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটা পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ৭৪ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকালও ৩৭ কোটি ৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে সর্বোচ্চ অবদান রেখেছিল এই কোম্পানিটি।