আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

বিশেষ দলের নয়, জাপা রক্ষার দায়িত্ব জনগণ ও নেতাকর্মীদের : চুন্নু

admin03-09-2025 12:59:14 AMদেখেছেন 134 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশেষ দলের নয়, জাপা রক্ষার দায়িত্ব জনগণ ও নেতাকর্মীদের : চুন্নু

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেছেন, “জাতীয় পার্টি দীর্ঘ নয় বছর প্রয়াত পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করেছে। এদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পেছনে রয়েছে জাতীয় পার্টির অনন্য অবদান। বর্তমান অন্তর্বর্তী  সরকার যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছে সে সংস্কার আজ থেকে ৪০ বছর আগে শুরু করেছিলেন প্রয়াত এরশাদ।”

তিনি বলেন,“জনগণের ভালোবাসায় জাতীয় পার্টির সমহিমায় উজ্জ্বল যেকোনো সংকটে সংগ্রামে এ দেশের জনগণ সব সময় জাতীয় পার্টির পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তাই জাতীয় পার্টিকে রক্ষার জন্য কোনো বিশেষ দলের আনুকূল্য নয়, প্রয়োজন দেশের সাধারণ মানুষের সমর্থন ও এরশাদ প্রেমিক তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ।”

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি আরো বলেন, “সোমবার একটি টেলিভিশন টকশোতে জনৈক শামীম হায়দার পাটোয়ারীর একটি বক্তব্য আমাদের দৃষ্টি গোচর হয়েছে।তিনি তার বক্তব্যে  জাতীয় পার্টিকে রক্ষার জন্য একটি দলের সাহায্যের কথা বলেছেন।এটি অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক। তার এ বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় পার্টির তৃণমূল নেতারা ব্যথিত এবং ক্ষুব্ধ হয়েছেন।বর্তমানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রাথমিক সদস্য ভোট অধিষ্ঠিত থাকলেও তিনি কোন পদে নেই। তাই জাতীয় পার্টি তার বক্তব্য প্রত্যাখ্যান করছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।”