আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ভালো উইকেটে হবে এশিয়া কাপের প্রস্তুতি : আকরাম খান

admin29-07-2025 12:20:23 AMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভালো উইকেটে হবে এশিয়া কাপের প্রস্তুতি : আকরাম খান

২৪ঘণ্টা অনলাইন : এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ভালো করতে দেশে ভালো উইকেট বানিয়ে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

তিনি জানান, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেট বানিয়ে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সিলেট ও চট্টগ্রামের উইকেট ভালো। সেখানে প্রস্তুতি নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত করেছেন আকরাম খান। দুটো দলের যেকোন একটির সঙ্গে ম্যাচ খেলার সম্ভাবনার কথাও জানান তিনি।

সোমবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ভালো উইকেট করলে ব্যাটাররা স্বাচ্ছন্দে খেলতে পারবে ও  উন্নতি করবে। আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। আমাদের সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’

টি-২০ ক্রিকেটে দলের শক্তির চেয়ে খেলার এপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ বলেও জানান আকরাম খান। এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরোতে ভালো ক্রিকেট খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি, ‘পাকিস্তান সিরিজের মতো উইকেটে খেললে আমরা কোনো উপকার পাবো না। হংকংও কিন্তু খারাপ দল না। শ্রীলঙ্কা ও আফগানিস্তান তো শক্তিতে আমাদের সমান। খুব ভালো খেলেই পরবর্তী ধাপে যেতে হবে।’

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টপ অর্ডারে বিকল্প ব্যাটার হিসেবে নাঈম শেখকে বাজিয়ে দেখেছে বিসিবি। শ্রীলঙ্কায় নাঈম এক ম্যাচে চারে খেলে ধীরে খেলে ৩৪ রান করেছিলেন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দুই ম্যাচেই ব্যর্থ হন তিনি। তাকে নিয়ে আকরাম বলেন, ‘নাঈম ভালো ব্যাটার। কিন্তু তার ব্যাটিং এপ্রোচে পরিবর্তন আনতে হবে।’ 

 

ভালো উইকেটে হবে এশিয়া কাপের প্রস্তুতি : আকরাম খান | ২৪ঘণ্টা