আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ফ্যাটি লিভার বুঝতে ৫ লক্ষণ

না বুঝলে পচে যেতে পারে লিভারও

arif shohel28-07-2025 09:45:33 PMদেখেছেন 175 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফ্যাটি লিভার বুঝতে ৫ লক্ষণ

২৪ঘণ্টা অনলাইন : আধুনিক জীবনযাপনের ইঁদুরদৌড়ে শরীরের উপর তো কম অত্যাচার হয় না! কম ঘুম, নামমাত্র খাওয়া, কখনও প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলা আবার কখনও দু’টো মিলের মধ্যে লম্বা সময়ের ব্যবধান, লিভারকে নাস্তানাবুদ করে ছাড়ছে। তার উপর সপ্তাহান্তে ছোট-বড় পার্টি, গাদা গাদা তেল মশলাদার খাবার আর মদ্যপান তো রয়েছেই! খাবারের বোঝা থেকে লিভার যতটুকু শ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করে, উল্টোপাল্টা খাওয়ার অভ্যাস ততই তার অবস্থা বিগড়ে দিচ্ছে। 

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা খাবার হজম করা থেকে শুরু করে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভারের স্বাস্থ্যের দিকে প্রথম থেকে নজর দেওয়া জরুরি। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে ত্বকে ফুটে ওঠে। যা অবহেলা করলে মারাত্মক লিভার রোগ ধরা পড়তে দেরি হতে পারে।

হাতের তালুতে অস্বাভাবিক লালচে ভাব
দু’হাতের তালুতে কমলা কিংবা লাল রং দেখা দিলে, তা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে। এই লক্ষণকে অবহেলা করা উচিত নয়।  লিভার ঠিকভাবে টক্সিন ফিল্টার না করতে পারলেও ত্বকে এর প্রভাব পড়ে। ফলে হাতের চামড়া রুক্ষ ও খসখসে হয়ে যায়।

মুখের ফ্যাকাশে ভাব
লিভারের সমস্যা হলে মুখের ত্বক বা চোখের সাদা অংশ হালকা বা ধীরে ধীরে গাঢ় হলুদ হতে শুরু করে। এটি জন্ডিসের লক্ষণ হতে পারে। লিভার শরীর থেকে বিলিরুবিন নামক হলুদ উপাদানটি সঠিকভাবে বার করতে না পারলে রক্তে জমা হতে শুরু করে। তখনই মুখ, চোখ এবং ত্বকে হলুদভাব দেখা দেয়। তাই এই সমস্যাকে অবহেলা করা উচিত নয়। 

চোখের নিচে ফোলাভাব বা কালো দাগ
শুধু অপর্যাপ্ত ঘুমের কারণে নয়, অনেক সময়ে চোখের নিচে কালো দাগ কিংবা ফোলাভাবের জন্য লিভারের সমস্যা দায়ী হতে পারে। লিভার শরীর থেকে বিষাক্ত উপাদানগুলি সম্পূর্ণরূপে দূর করতে না পারলে মুখে ক্লান্তি, কালো দাগ এবং ফোলাভাব দেখা দেয়। যদি এই লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

মুখে চুলকানি বা জ্বালাপোড়া
যদি অ্যালার্জি বা বাহ্যিক কারণ ছাড়াই মুখের ত্বকে বারবার চুলকানি বা জ্বালাপোড়া তাহলে এটি লিভারের কার্যকারিতায় ব্যাঘাতের লক্ষণ হতে পারে। যখন লিভার পিত্ত সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তখন এটি ত্বকের নিচে জমা হয় এবং জ্বালা এবং চুলকানি হতে দেখা যায়। 

সূক্ষ্ম লাল রক্তনালীর জাল
মুখ, গলা বা বুকের ওপর সূক্ষ্ম জালের মতো লাল দাগ দেখা দিলে সতর্ক হন। এটি সাধারণত লিভারের সমস্যার কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে দেখা দেয়। তাই এই ধরনের লক্ষণ নজরে এলে চিকিৎসকের পরামর্শ নিন।