আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট

admin27-07-2025 11:29:44 PMদেখেছেন 157 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট

২৪ঘণ্টা  অনলাইন : এশিয়া কাপের আগে তিন সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ক্যাম্পে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের কাজের জন্য নিয়োগ পেয়েছেন জুলিয়ান উড। যিনি ক্রিকেট বিশ্বে পাওয়ার হিটার বিশেষজ্ঞ কোচ হিসেবে পরিচিত।

এছাড়া একজন মনোবিদও নিয়োগ দিয়েছে বিসিবি। স্কট খেলাধুলা, ব্যায়াম এবং মনোবিজ্ঞানের প্রভাষক এবং গবেষক। জাতীয় দলের এই ক্যাম্প শুরু হবে ৫ আগস্ট থেকে। এর আগেই দুজনই বাংলাদেশে চলে আসবেন বলে জানা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে।

জুলিয়ান উড বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ। তার দাবি এরকমই।  ক্রিকেটের সঙ্গে মিলিয়েছেন বেসবলের হিটিং মেথড। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএল, বিগ ব্যাশ, আইপিএল এবং বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলে প্রথমে সিলেট সানরাইজার্সের এবং পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়েছে উড। তার সঙ্গে নিবিড়ভাবে কাজের ফল পেয়েছেন স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, পৃথ্বী শ’র মতো পাওয়ার হিটাররা।

বাংলাদেশে তার কাজ করার আগ্রহ ছিল। প্রথমবার এই সুযোগটি পেয়ে অভিভূত উড, ‘‘ফিল সিমন্সের সঙ্গে কথা হয়েছে। আগস্টে আমি আসবো। তিন সপ্তাহের মতো কাজ করবে। এর আগে একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু কাজ করার সুযোগ হয়নি। এবার হচ্ছে আর কী। স্কিল এবং মানসিকতার যে মেলবদ্ধন সেটাকে এক করার চেষ্টা থাকবে আমাদের। এর আগেও ব্যক্তি পর্যায়ে কাজ করেছি আমরা। এবার পুরো দলকে নিয়েই কাজ করা হবে।’’

ক্রীড়া মনোবিজ্ঞানী স্কট এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের জন্য তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এবার জাতীয় দলের জন্য তাকে উড়িয়ে আনা হচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সঙ্গে স্থানীয় মনোবিদদের সঙ্গেও সেশন করবেন তিনি। যারা পরবর্তীতে বিসিবির বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারবেন।