আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার কলকাতার ছোটপর্দায়

admin23-07-2025 12:09:57 AMদেখেছেন 216 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার কলকাতার ছোটপর্দায়

২৪ঘণ্টা অনলাইন : ঢালিউডের আলোচিত সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার আসছে কলকাতার ছোটপর্দায়। জনপ্রিয় এ সিনেমার আদলে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে একটি নতুন ধারাবাহিক 'বেদের মেয়ে জ্যোৎস্না'। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ ইন্দ্রানী পাল ও সিদ্ধার্থ সেন। খুব শিগগির দেখা যাবে এ মেগা ধারাবাহিক।

দীর্ঘদিন ধরেই নিত্যনতুন ধারাবাহিক ও চ্যানেলের আগমন ঘটছে দর্শক মহলে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় চ্যানেল জি বাংলা এবার নিয়ে আসছে তাদের নতুন সংস্করণ ‘জি বাংলা সোনা’। এ চ্যানেলে নতুন ধারাবাহিক থেকে শুরু করে রিয়েলিটি শো— সবকিছুই থাকছে ভিন্ন আঙ্গিকে।

ইতোমধ্যে ধারাবাহিকের প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে। টেকনিশিয়ান স্টুডিওতে চলবে এই নতুন মেগার কাজ। তবে এ ধারাবাহিকের চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি।

একটি সূত্র জানায়, জনপ্রিয় হিন্দি ও বাংলা সিনেমার আদলে তৈরি হবে এ চ্যানেলের ধারাবাহিকগুলো। এরই মধ্যে বলিউড খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের 'ও মাই গড' সিনেমার অনুকরণে আসছে 'শ্রীমান ভগবান দাস'। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুপ্রেরণায় নির্মিত এ রূপকথার ধারাবাহিকটি।

দর্শকরা ইন্দ্রানী পালকে শেষ দেখেছিলেন 'নবাব নন্দিনী' ধারাবাহিকে। অন্যদিকে সিদ্ধার্থ সেন 'দেবী বরণ' ধারাবাহিকে নায়কের চরিত্রে সর্বশেষ অভিনয় করেন। এবার নতুন রূপে নতুন জুটি হিসেবে ক্যামেরার সামনে ফিরছেন তারা।

 

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার কলকাতার ছোটপর্দায় | ২৪ঘণ্টা