আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

নতুন জটিলতার মুখে ট্রাম্প-এপস্টাইন বিতর্ক

admin23-07-2025 09:22:31 PMদেখেছেন 118 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন জটিলতার মুখে ট্রাম্প-এপস্টাইন বিতর্ক

২৪ঘণ্টা অনলাইন : কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশ আটকাতে চাইছেন রিপাবলিকানেরা? মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ্স) গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার আগেই রিপাবলিকানেরা ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন। অনেকের দাবি, এপস্টাইনের ফাইল প্রকাশ করার ভোটাভুটিতে যাতে যোগ দিতে না-হয় সেই কারণেই এই সিদ্ধান্ত। ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানেরা এপস্টাইনের ফাইল নিয়ে ভয় পাচ্ছেন!

শুক্রবার থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। পাঁচ সপ্তাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা। ‘গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রিপাবলিকানেরা জানান, ডেমোক্র্যাটেরা এপস্টাইনের ফাইল প্রকাশের জন্য ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছেন। সেই কারণে অধিবেশনের শেষ দিনের আগেই তাঁরা হাউস ছাড়ছেন।

হাউসের স্পিকার মাইক জনসন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘এপস্টাইন মামলার সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশ করার আহ্বান জানানোর বিষয়ে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। কারণ, এই সব নথি প্রকাশিত হলে ভুক্তভোগীরা ফের মানসিক আঘাত পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।’’ যদিও ডেমোক্র্যাটদের অভিযোগ, এপস্টাইনের ফাইল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভ মোকাবিলা করার পরিবর্তে রিপাবলিকানেরা ‘ভয়’ পেয়ে পালিয়ে যাচ্ছেন!

এপস্টাইনের ফাইল প্রকাশের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। মার্কিন প্রশাসনের তরফে এপস্টাইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হয় নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েক দিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। অভিযোগ, একসময় এপস্টাইনের ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প।

সম্প্রতি, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, এপস্টাইনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। ২০০৩ সালে এপস্টাইনের ৫০তম জন্মদিনে চিঠি লিখে এ ভাবেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। প্রতিবেদন প্রকাশের পর মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ডো জোন্স এবং রুপার্ট মার্ডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছেন ট্রাম্প। দাবি করেছেন এক হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ৮৬ হাজার কোটি টাকার বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে তাঁর নামে অপপ্রচার করা হয়েছে। তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে।

দীর্ঘ দিন ধরে এপস্টাইন মামলা চলছে। তবে এই মামলায় এখনও পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কোনও অন্যায়ের অভিযোগ আনা হয়নি। ট্রাম্প দাবি করেছেন, এপস্টাইন তরুণীদের যৌন নির্যাতন করতেন, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তবে ডেমোক্র্যাটেরা এই ফাইল নিয়ে সরব হয়েছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নতুন জটিলতার মুখে ট্রাম্প-এপস্টাইন বিতর্ক | ২৪ঘণ্টা