আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ঢাকায় এসিসির সভা বয়কট ভারতের, সমর্থনে শ্রীলঙ্কা-আফগানিস্তান

admin19-07-2025 06:36:10 PMদেখেছেন 140 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢাকায় এসিসির সভা বয়কট ভারতের, সমর্থনে শ্রীলঙ্কা-আফগানিস্তান

২৪ঘণ্টা অনলাইন : আগামী ২৪ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্ধারিত বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। কিন্তু তাতে অংশ নেবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আরও কয়েকটি সদস্য বোর্ডও এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

ইন্ডিয়া টুডে-কে একজন শীর্ষ সূত্র জানিয়েছেন, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জানিয়ে বলেছে, যদি বৈঠক ঢাকায় হয়, তবে তারা অংশ নেবে না। ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন। এদিকে শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এবং ঢাকা ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে।

তবে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি দৃঢ়ভাবে ঢাকা ভেন্যুতেই বৈঠক করার পক্ষে। কিছুতেই তিনি ভেন্যু পরিবর্তন করতে রাজি নন। সূত্র জানায়, বিসিসিআই স্পষ্টভাবে এসিসি এবং মহসিন নাকভিকে তাদের অবস্থান জানিয়েছে। তারা ভেন্যু পরিবর্তনের অনুরোধও জানিয়েছে, কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে যদি মূল সদস্য দেশগুলো না থাকে, তাহলে ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিল হতে পারে। এখনো এসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এশিয়া কাপ ২০২৫ আসরের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।