আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

নব্য রাজনীতিবিদদের গোপালগঞ্জ থেকে পলায়ন জাতির জন্য লজ্জার: ডা. আউয়াল

admin18-07-2025 09:20:02 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নব্য রাজনীতিবিদদের গোপালগঞ্জ থেকে পলায়ন জাতির জন্য লজ্জার: ডা. আউয়াল

২৪ঘণ্টা অনলাইন : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, আমাদের শহীদ পরিবারের কান্না আজও শেষ হয়নি। কবর বাঁধাই করার জন্য হাহাকার চারদিকে। কেউ তাদের পাশে না দাঁড়ালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাঁড়ান। আজকেও দাঁড়িয়েছেন।

শুক্রবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান-সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক। 

গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. আউয়াল বলেন, ‘কোন পরিকল্পনা ছাড়াই তাদের এই একশ মানুষ নিয়ে লংমার্চ অনেকটা ঢাল নাই-তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো ঘটনা। আবু সাঈদের মৃত্যুর দিনে এই ঘটনা গোটা জাতির জন্য লজ্জার। আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখলে এরকম দিন আমাদের দেখতে হতো না।’

অনুষ্ঠানে শহীদ ইউসুফের মা বলেন, ‘আমরা সরকার থেকে আজ পর্যন্ত সহযোগিতা পাই নাই। আজকে তারেক রহমানের পক্ষ থেকে যারা আমার পাশে দাঁড়িয়েছেন; তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’ উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ চারটি পরিবার ও ছয়টি আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে বিএমইউ ছাত্রকল্যাণ পরিষদ।