আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এবার অ্যাকশন-কমেডি সিনেমায় সানিয়া মালহোত্রা

admin18-07-2025 09:05:07 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবার অ্যাকশন-কমেডি সিনেমায় সানিয়া মালহোত্রা

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে পা রেখেই পরিণত শিল্পী হয়ে ওঠার যুদ্ধে নেমেছিলেন সানিয়া মালহোত্রা। মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত সুপারস্টার আমির খানের হাত ধরে অভিনয়ে আশা বলেই এই সাহস দেখাতে পেরেছেন। তাই চেষ্টা করে যাচ্ছেন ভিন্ন ধাঁচের গল্প আর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তুলে ধরতে। যার প্রমাণ ‘দঙ্গল’-এর পর তাঁর অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’, ‘পটাখা’, ‘ফটোগ্রাফ’, ‘শকুন্তলা দেবী’, ‘লুডে’, ‘লাভ হস্টেল’, ‘জওয়ান’, ‘পাগলায়েট’, ‘হিট: দ্য ফার্স্ট কেস’, ‘শ্যাম বাহাদুর’ সিনেমাগুলো। প্রতিটি সিনেমাতেই সানিয়া নিজেকে ভিন্ন রূপে তুলে ধরেছেন। এবার আনকোরা আরেক চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন অ্যাকশন-কমেডি গল্পের সিনেমা।

 ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সিরিয়াস অভিনয় থেকে সানিয়া মালহোত্রা এবার সরাসরি ঢুকে পড়েছেন অ্যাকশন-কমেডির জগতে! এ বছরই মুক্তি পাবে এই বলিউড তারকার নতুন ছবি, যেখানে তিনি প্রথমবার পূর্ণাঙ্গ অ্যাকশন ও কমেডির হিরোইন। সম্প্রতি অভিনেত্রীর নতুন সিনেমার অফিসিয়াল ঘোষণা হলেও এর নাম চূড়ান্ত হয়নি। তবে নতুন সিনেমাটি নিয়ে সানিয়াকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। 

সামাজিক  মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্টে সবার অভিনেত্রী লিখেছেন, ‘এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। দেখা হবে সিনেমা হলে!’ এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা রীতিমতো উত্তেজিত। এতদিন তাঁকে সিরিয়াস চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকেরা এবার অপেক্ষায় এই নয়া ‘ধমাকা’ দেখার জন্য। নতুন রূপে সানিয়া কতটা সফল হন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে, সানিয়ার এই অ্যাকশন-কমেডি সিনেমাটি প্রযোজনা করছে আগাজ এন্টারটেইনমেন্ট। নির্মাতারা জানিয়েছেন, সিনেমায় থাকবে দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স, মজাদার মুহূর্ত আর এক্সট্রা ডোজ এন্টারটেইনমেন্ট।এদিকে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ নির্মাতাদের নজর কেড়ে নিয়েছেন সানিয়া। যার সুবাদে ওটিটি মাধ্যমেও ব্যস্ততা বাড়ছে এই অভিনেত্রীর।  

 

এবার অ্যাকশন-কমেডি সিনেমায় সানিয়া মালহোত্রা | ২৪ঘণ্টা