আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, ছাত্রদলের আল্টিমেটাম

admin17-07-2025 10:51:35 PMদেখেছেন 103 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, ছাত্রদলের আল্টিমেটাম

২৪ঘণ্টা অনলাইন : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘জয় বাংলা’। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। এদিকে জড়িতদের ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় তারা ‘ক্যাম্পাসে ছাত্রলীগ কেন প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘দোসর তোরা বাড়িস না পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এসময় বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগ দেয়ালে লিখে সেখানে প্রশাসনের নিরাপত্তা কতটুকু সেটা আমরা গতকাল দেখেছি। এইবিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই আওয়ামী লীগ তারাই প্রশাসনকে বেকায়দায় ফেলতে এসব করেছে। আমরা চাই যারা এসব কাজ করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আহ্বায়ক আল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারজন উপদেষ্টা এসেছে। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা থাকবে আর সেখানে আমরা দেখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেয়ালে লিখে যায়। এইসব আমাদের মধ্যে সন্দেহের জন্ম দেয়। আমরা অনেকবার উপাচার্যকে বলেছি ক্যাম্পাসে এখনো পদধারী ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। হলগুলোতে এখনো তারা অবস্থান করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় আওয়ামী দোসর শিক্ষক কর্মকর্তারা কীভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়। তাঁদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া হত তাহলে আজকে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটত না। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা আনলিমিটার দিলাম। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরীসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি লেখা দেখা যায়। সরেজমিনে দেখা যায়, এখনও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অ্যাকাডেমিক ভবন ২ ও ৪ এ লেখা রয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালক ড. মো.  ফেরদৌস রহমান বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখি। ফুটেজ দেখে আইডেন্টিফাইর চেষ্টা করব। তারপর ব্যবস্থা নেয়া হবে। অবশ্যই তারা একটি নিষিদ্ধ সংগঠন। তাদের শাস্তির ব্যবস্থা হবে। আমরা আজকে আইসিটি সেন্টার থেকে ভিডিওটা কালেক্ট করব। এরপর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, ছাত্রদলের আল্টিমেটাম | ২৪ঘণ্টা