আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

অকারণে মুড অফ? মেজাজ ভালো করবেন যেভাবে

admin12-07-2025 11:30:01 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অকারণে মুড অফ? মেজাজ ভালো করবেন যেভাবে

২৪ঘণ্টা অনলাইন : অফিসে কাজের চাপ, আর্থিক টানাপোড়েন, সংসারের ব্যস্ততা, শারীরিক অসুস্থতাসহ নানা কারণে হুটহাট আমাদের মন খারাপ হয়। মন খারাপ থাকলে কাজ করার শক্তি থাকে না। কোনও কাজে মন বসে না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

মুক্ত বাতাসে সময় কাটান
বদ্ধ পরিবেশে শরীর-মনে আরও অস্বস্তি তৈরি হয়। মাথার ভিতরে নানা রকমের চিন্তা থাকলে বাড়ির বাইরে গিয়ে মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করুন। হাঁটা, জগিংয়ের মতো এক্সারসাইজ় মানসিক চাপ কমায় এবং মনকে ফুরফুরে করে তোলে।

পর্যাপ্ত পানি খান
অনেক সময় ডিহাইড্রেশনের জন্যও শরীরে অস্বস্তি তৈরি হয়। অ্যাংজ়াইটি, প্যানিক অ্যাটাক হলে এক গ্লাস পানি খান। তাহলে কিছুটা স্বস্তি বোধ করবেন।
 
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
সময় পেলেই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এই অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে। 

নিজের ঘরকে নতুন করে সাজান
নিজের ঘর, পড়ার ঘর পরিষ্কার করুন। প্রয়োজনে আসবাবপত্রের জায়গা পরিবর্তন করে নতুনভাবে সাজান বাড়ির অন্দরমহল। ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস আসে, সে দিকে খেয়াল রাখুন। এতে মন ভালো লাগবে। 

পছন্দের গান শুনুন
মন খারাপ হলে ‘স্যাড সং’ শুনলে চলবে না। এমন গান শুনতে হবে যা মন ভালো করে দেবে। একইসঙ্গে কাজের এনার্জি বাড়িয়ে দেবে। প্রয়োজনে ভালো সিরিজ় বা সিনেমাও দেখতে পারেন। আবার গল্পের বই পড়েও মন ভালো করতে পারেন। 

বন্ধু-পরিবারের সঙ্গে কথা বলুন
অনেক সময় এমন হয় মনের ভিতর কী চলছে,তা কাউকে শেয়ার করা যাচ্ছে না। এমন হলে ডায়েরিতে নিজের মনের সব কথা লিখে ফেলতে পারেন। এ ছাড়া কোনও কাছের মানুষ বা প্রিয় বন্ধুকে ফোন করে মনের সব কথা বলতে। এতে সমস্যার সমাধান হয়তো মিলবে না কিন্তু মন হালকা লাগবে।