আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

বৃষ্টি-বন্যায় কুমিল্লায় ভেসে গেছে বিস্তীর্ণ ফসলী কৃষিজমি

dibbo11-07-2025 07:08:19 PMদেখেছেন 170 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বৃষ্টি-বন্যায় কুমিল্লায় ভেসে গেছে বিস্তীর্ণ ফসলী কৃষিজমি

আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি : কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে কুমিল্লা গোমতী নদীর পানি বেড়েছে। পানি বিপৎসীমার নিচে থাকলেও এরই মধ্যে তলিয়ে গেছে নদীর দুই পাশের চরের কৃষকের ফসলের জমি। এতে কৃষকদের চাষ করা চরের বিস্তীর্ণ এলাকার সবজির জমি পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকাজুড় পানিতে তলিয়ে প্রায় ১১ হাজার হেক্টর ফসলি জমি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকরা বলছেন, গত বছরের ভয়াবহ বন্যায় চরের ফসলের ক্ষতি কাটিয়ে না উঠতেই এবারের হঠাৎ বন্যায় ডুবছে তাদের ফসল। কষ্টের এমন ফসল হারিয়ে যাওয়ায় কাঁদছেন নদীর চরের কৃষকরা। অনেকেই সকাল থেকে তাদের পানিতে ডুবন্ত জমি থেকে নানা জাতের সবজি তুলে নিতে দেখা গেছে। ১০ জুলাই সরেজমিনে নদীর কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী ও কাচিয়াতলীসহ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, চরের যেসব জমিতে করলা, মুলা, লাউসহ বিভিন্ন সবজির চাষ হয়েছিল, তা এখন পানিতে ডুবে আছে। কৃষকের অনেকেই মাথায় হাত দিয়ে নদীর কিনারায় বসে আছেন। কৃষকরা বলছেন, আর মাত্র দুইদিন সময় পেলেই এসব সবজি বাজারে তোলা যেত।

আমতলী এলাকার কৃষক মো. সুজন মিয়া বলেন, গোমতী নদীর এ চরে প্রায় ৩ একর জমিতে করলাসহ নানা জাতের সবজি চাষ করেছি। আর মাত্র দুইদিন পর এসব ফসল বাজারে বিক্রি করা যেত। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সব ফলন তলিয়ে গেছে। আমি ব্যাংক ঋণ ও কিস্তি নিয়ে দুই বছর আগে থেকে কৃষি কাজ শুরু করছি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঋণ কীভাবে শোধ করবো জানি না।
 
কাচিয়াতলী এলাকার কৃষক মনির হোসেন বলেন, গত বছরের বন্যায় আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। এবারের বন্যায় আমাদের সব ফসল পানিতে ডুবে গেলে। পানিতে নেমে কিছু করলা সংগ্রহ করেছি, বাকি সব নষ্ট হয়ে গেছে। গোমতী নদীর জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বারের বেশ কিছু এলাকারও একই চিত্র।

পাঁচথুবী এলাকার কৃষক আবদুর রাজ্জাক ও মমিন মিয়া বলেন, এই বছর ফসল তোলার মুহূর্তে বন্যার পানিতে সব ভেসে গেছে। মরিচ, ধনে পাতা, মিষ্টি কুমড়া, মুলা-এসব ৬ ফুট পানির নিচে। মাচায় কিছু করলা আছে, সেগুলো নৌকায় করে গিয়ে সংগ্রহ করতেছি। এছাড়া বেশিরভাগ ফসল পানিতে ভেসে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. আইউব মাহমুদ বলেন, গোমতী নদীর চরে চলতি বন্যায় প্রায় ১১ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। তবে বন্যার পানি কমে গেলে কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাবে। আমরা সকল উপজেলা থেকে তথ্য সংগ্রহ করছি। সরকার যদি এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ দেয় তাহলে তারা পাবেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, গোমতী নদীর পানির উচ্চতা বিপৎসীমার সর্বোচ্চ পরিমাপ ১১ দশমিক ৩০ মিটার হলেও পানির উচ্চতা ৬ থেকে ৮ মিটার হলেই চরের অনেক কৃষিজমি ডুবে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ নদীর পানি ৯ দশমিক ৪৮ মিটার উচ্চতায় বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।