আলোচিত❯
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

শারীরিক সক্ষমতা বাড়াতে করুন ৩টি ব্যায়াম

admin09-07-2025 02:48:53 PMদেখেছেন 164 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শারীরিক সক্ষমতা বাড়াতে করুন ৩টি ব্যায়াম

 ২৪ঘণ্টা অনলাইন : বয়সের সঙ্গে চলাফেরায় বাধা আসে। একই সঙ্গে কমে যায় শারীরিক শক্তি। এ ক্ষেত্রে সাহায্য করতে পারে শরীরচর্চা। কিন্তু ব্যস্ত জীবনে অনেকেই শরীরচর্চার সময় বার করতে পারেন না। কিন্তু বয়স যদি ৫০ বছর অতিক্রম করে, তা হলে সাবধান হওয়া উচিত।

বয়সের সঙ্গে স্ট্রেংথ ট্রেনিং করতে পারলে উপকার পাওয়া যায়। কারণ, এই ধরনের ব্যায়াম পেশিকে মজবুত করে। অস্থিসন্ধির যত্ন নিয়ে দেহে শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি, মেদ ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এমন কিছু ব্যায়াম রয়েছে, যেগুলি বাড়িতেই সহজে খালিহাতে অভ্যাস করা যায়। তার জন্য জিমে যাওয়ার কোনও প্রয়োজন নেই। রইল তেমনই তিনটি সহজ ব্যায়াম—

১) প্ল্যাঙ্ক
এই ব্যায়ামটি দুই হাতের পাশাপাশি পেটের পেশির শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি, পিঠ, কোমর এবং পায়ের ব্যথা থেকেও প্ল্যাঙ্ক মুক্তি দেয়।

পদ্ধতি : মাটিতে দুই কুনুইয়ে ভর করে পা দু'টি পিছনের দিকে ছড়িয়ে দিন। হাতের উপর ভর করে পেটের অংশ মাটি থেকে উপরে তুলুন। এই অবস্থানে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট থাকুন। তার পর পূর্বের অবস্থানে ফিরে আসুন।

২) ট্রাইসেপ ডিপ
এই ব্যায়ামটির জন্য একটি চেয়ার প্রয়োজন। খাট বা টেবিলের প্রান্তেও ডিপ অভ্যাস করা যায়। ট্রাইসেপ শক্ত হলে বয়সকালে দরজা খোলা, ভারী জিনিস তোলা বা কৌটো খোলার মতো কাজগুলি সহজে করা সম্ভব।

পদ্ধতি: চেয়ারে বসে কোমরের কাছে হাত দু'টি নিয়ে যান। চেয়ারটিকে শক্ত করে ধরে থেকে কোমর ৯০ ডিগ্রিতে মাটির দিকে নিয়ে যেতে হবে। তার পর আবার আগের অবস্থানে ফিরে আসুন। ৮ থেকে ১২ বার করার পর বিশ্রাম নিতে পারেন।

৩) স্কোয়াট
অর্থাৎ ওঠবোস করা। এই ব্যায়ামটি শরীর নিম্নাঙ্গের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বয়সকালে শরীরের ভারসাম্য রক্ষা করতেও এই ব্যায়ামটি উপকারী। তার ফলে উঠতে বসতে বা হাঁটা-চলা করতে বয়স্কদের সুবিধা হবে।

পদ্ধতি : দাঁড়ানো অবস্থানে সামনের দিকে দুটো হাত টানটান করে দিন। তার পর দুই পায়ে বসে পড়ুন। ২ সেকেন্ড পর আবার উঠে দাঁড়ান। ভারসাম্যের সমস্যা হলে কোমরে দুই হাত রেখেও স্কোয়াট করা যায়। ৮ থেকে ১২ বার স্কোয়াট করে তার পর বিশ্রাম নিন।