আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

১০ মিনিটে কমবে তলপেটে মেদ

admin08-07-2025 03:30:02 PMদেখেছেন 178 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১০ মিনিটে কমবে তলপেটে মেদ

২৪ঘণ্টা অনলাইন : যে কোনও মানুষের সৌন্দর্য নষ্ট করে দেয় তলপেটের মেদ। শুধু সৌন্দর্য নয়, যকৃৎ-সহ পেটের বিভিন্ন প্রত্যঙ্গের উপর জমতে থাকা ফ্যাট বা চর্বির পরত ক্ষেত্রবিশেষে বিপজ্জনকও হয়ে ওঠে। তা থেকে টাইপ ২ ডায়াবিটিসের আশঙ্কাও বেড়ে যায়।

তবে এই সব সমস্যার সমাধান মোটেও কঠিন নয়, বলছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। ৫৬ বছরেও তাঁর চেহারা দেখলে বড় জোর ৩৫ মনে হবে। নির্মেদ শরীর, দীপ্ত মুখ। কীভাবে সুস্থ এবং সুন্দর থাকা যায়, সে ব্যাপারে মাঝেমধ্যেই নানা রকম টিপ্‌স দেন তিনি। ঠিক যেমন সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি শেখালেন তিন ব্যায়াম। মাত্র ১০ মিনিট করে সেগুলি অভ্যাস করতে পারলে পেট এবং ঊরু সংলগ্ন স্থানের পেশি সবল এবং নমনীয় হবে। ধীরে ধীরে কমবে মেদ জমার সমস্যাও।

একই সঙ্গে ভাগ্যশ্রী বলছেন, ‘‘পেটে মেদ জমা আটকানোর সহজ উপায় হল ঠিকমতো খাবার বেছে নেওয়া। এবং সেটি সঠিক সময়ে সঠিক পরিমাপে খাওয়া।’’ অনেক সময়েই খেতে ভাল লাগছে বলে কোনও একটি খাবার লোকে বেশি খেয়ে ফেলেন। আবার কেউ পরিমিত আহার করলেও সময়ের ঠিক থাকে না। এই সব অভ্যাসই ছাড়তে বলছেন তিনি। আর সেই সঙ্গে শেখাচ্ছেন তিন ব্যায়াম।

১. মেঝেতে টান টান করে শুয়ে পড়তে হবে। দুই পা ৯০ ডিগ্রি কোণে তুলতে হবে। তার পর পায়ের পাতা টান করে এক বার সোজা করতে হবে, আবার আগের অবস্থানে আনতে হবে। এ ভাবে বার আষ্টেক করলেই চলবে। এতে পেট, কোমরের মাংসপেশি মজবুত হবে।
২. দ্বিতীয় ব্যায়ামটিতে দুই পা ৯০ ডিগ্রি কোণে তুলে রাখা অবস্থায় একবার বাঁ পা এক বার ডান পা এক বার মাটিতে ছোঁয়াতে হবে। দুই পা এক সঙ্গে নামবে না।
৩. তৃতীয় ব্যায়ামে দুই পা হাঁটু থেকে ভাঁজ করে মাটির সঙ্গে সমান্তরাল ভাবে রাখতে হবে। সেই অবস্থান থেকে এক বার বাঁ পায়ের পাতা মাটিতে ছোঁয়াতে হবে, এক বার ডান পায়ের পাতা ছোঁয়াতে হবে। তিন ধরনের ব্যায়াম করতে বড় জোর ১০ মিনিট লাগবে। কিন্তু নিয়মিত অভ্যাসে উরুর পেশির নমনীয়তা বৃদ্ধি পাবে, তলপেটের মেদ কমবে।